দ্রাবিড়ই হচ্ছেন বিরাটদের নতুন মাস্টারমশাই, সঙ্গে থাকছেন মামব্রেও

অবশেষে মেঘমুক্তি। অনেক চেষ্টার পর রাজি হলেন রাহুল দ্রাবিড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মেঘমুক্তি। অনেক চেষ্টার পর রাজি হলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় সিনিয়র দলের কোচ হওয়ার বিষয়ে সম্মতি জানালেন ‘দ্য ওয়াল’। ২০২৩ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি। সঙ্গে থাকছেন পরশ মামব্রেও। তিনি টিম ইন্ডিয়ার বোলিং কোচের দায়িত্ব পালন করবেন বলে জানা গিয়েছে।

এই দু’জনই ছিলেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গে যুক্ত। এই জুটি বেশ ভালোভাবেই এনসিএ-র দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার তাঁদের কাঁধে জাতীয় দলের দায়িত্বভার তুলে দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

দীর্ঘদিন ধরে দেশের অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয়-‘এ’ দলের দায়িত্বে ছিলেন দ্রাবিড়। আর সেখানে বেশ সাফল্যের সঙ্গেই কোচিং করিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। তাই কোহলি, রোহিতদের জন্য তাঁর ওপরই ভরসা রাখল বিসিসিআইয়ের কর্তারা। প্রয়োজনে চুক্তি বাড়তেও পারে।

টি-২০ বিশ্বকাপ শেষ হলেই টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রী। সেই সঙ্গে পদ ছাড়বেন অন্যান্য সাপোর্ট স্টাফরাও। তাই কোচের পদে আগেই দ্রাবিড়ের নামটা চূড়ান্ত করে ফেলতে চাইছে বোর্ড।   

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ