BIG BREAKING: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচের দায়িত্বে দ্রাবিড়

আসন্ন নিউজিল্যান্ডের সঙ্গে ঘরোয়া ম্যাচ থেকেই ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি শাস্ত্রীর জমানা শেষ হয়েছে। এবার শুরু দ্রাবিড় যুগ। ভারতীয় ক্রিকেটে নানা জল্পনার পর অবশেষে কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়। বুধবার ভারতীয় ক্রিকেটের প্রধান কোচ অর্থাৎ হেড কোচের আসনে দ্রাবিড়কে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন নিউজিল্যান্ডের সঙ্গে ঘরোয়া ম্যাচ থেকেই ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়। 

বুধবার ভারতীয় ক্রিকেট দলের তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে, ‘সুলক্ষণা নায়েক ও আর পি সিংহর উপদেষ্টা কমিটি বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করেছে। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।’ বোর্ডের তরফে জানানো হয়েছে, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রী ও তাঁর সহযোগীদের দায়িত্ব শেষ হয়েছে। খুবই সফলভাবে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব কোচ হিসেবে সামলেছেন শাস্ত্রীরা। গত ২৬ অক্টোবর ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বের জন্য আবেদন জানান রাহুল দ্রাবিড়। যার ভিত্তিতে তাঁর নামেই সিলমোহর দিয়েছে বোর্ড।

যদিও বিরাট বাহিনীর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ হিসাবে কারও নাম ঘোষণা করেনি বোর্ড। বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর ও বিক্রম রাঠৌরের কার্যকাল শেষ হচ্ছে। তাই দ্রুত বাকি কোচের দায়িত্ব কার কার কাঁধে বর্তায় সেটাই দেখার। জল্পনা ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে সৌরভের বন্ধু ও বিশ্বস্ত ভি ভি এস লক্ষ্মন ও বোলিং কোচের দায়িত্বে থাকতে পারেন জাহির খান। যদিও সবটাই জল্পনা।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট