আইপিএলে আজ রাহুল বনাম জাদেজা লড়াই, জিততে মরিয়া দু’জনই

হার দিয়েই এবার আইপিএলের শুরুটা করেছে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস।

Share:

নিজস্ব প্রতিনিধি: হার দিয়েই এবার আইপিএলের শুরুটা করেছে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছে ধোনি, জাদেজার সিএসকে-কে। আর তার দুই ম্যাচ পরই হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটানসের কাছে হার স্বীকার করেছে কে এল রাহুলের লখনউ জায়ান্টস। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চেন্নাই-লখনউ। দুই পক্ষই জয়ের জন্য মুখিয়ে রয়েছে। ইংরেজ অলরাউন্ডার মইন আলি সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। যার ফলে জাদেজা অ্যান্ড কোম্পানির শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। 

পাশাপাশি, দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা প্রবল। প্রথম ম্যাচে চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে রান পাননি। তাই তাঁরা চাইবেন এই ম্যাচ থেকে রানে ফিরতে। আর লখনউ দলের অধিনায়ক লোকেশ রাহুলও প্রথম ম্যাচে গুজরাতের বিপক্ষে রানের দেখা পাননি। তাই তিনিও তাঁর নামের প্রতি সুবিচার করতে মুখিয়ে থাকবেন। সেই সঙ্গে এভিন লুইস, কুইন্টন ডি কক ও মনীশ পান্ডেরাও ঘুরে দাঁড়াতে চাইবেন। 

ধারে-ভারে লখনউয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই। কিন্তু ২২ গজের লড়াইতে এই সব বিষয় খুব একটা বড় হয় না। যেই দল ভালো খেলবে তারাই বাজিমাত করবে। 

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১