Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসি নিয়ে এবার মুখ খুললেন রামন দিয়াজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্তমানে সংবাদ মাধ্যমের শিরোনামে লিওনেল মেসি ও তাঁর বর্তমান ক্লাব পিএসজি। কেননা, মেসি তাঁর ক্লাবকে না জানিয়ে সৌদিতে সফর করেছিলেন। তারফলেই শাস্তির মুখে পড়তে হয় আর্জেন্টিনার দলনেতাকে। ইতিমধ্য়েই তাঁর চুক্তি নবীকরণ করা হবে না বলেও জানিয়েছিল পিএসজি। কিন্তু সূত্রের খবর, মেসির সঙ্গে সমস্যা ভুলে গিয়ে তাঁকে দলে রাখতে চায় পিএসজি। এবার মেসিকে নিয়ে মুখ খুললেন, তাঁর দেশের কোচ রামন দিয়াজ। যিনি বর্তমানে আল-হিলালের কোচের পদে রয়েছেন।

মেসিকে কত টাকার প্রস্তাব দেওয়া হয়েছে আল-হিলালের পক্ষ থেকে কিংবা মেসিকে তাঁর পুরনো ক্লাব বার্সাতে ফিরে যাবেন? এইসব প্রশ্নই সাংবাদিকরা করেছিলেন রামনকে। তার উত্তরে আল-হিলালের কোচ বলেন, দেখুন আমি এখন মেসিকে নিয়ে ভাবতে রাজি নই। কেন জানেন, আগামী ১২ মে কিং কাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ নিয়েই আমি এখন ভাবছি। আমার চিন্তায় রয়েছে কিং কাপ। মেসি নয়। ওই ফাইনাল ম্যাচের পর আমার টিম ম্যানেজমেন্ট ভেবে দেখবে মেসির ব্যাপার নিয়ে। তার আগে নয়।

আরও জানতে পড়ুন: গুজরাটের হয়ে দূরন্ত ব্যাট ঋদ্ধি ও শুভমনের

কিন্তু সূত্র মারফত খবর, মেসিকে দলে নিতে নাকি দুই বছরের জন্য ৪০ কোটি ইউরো অফার করা হয়েছে আল-হিলালের পক্ষ থেকে। আল-হিলালের কর্তাদের ধারণা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যদি আল-নাসের নিতে পারে, তাহলে আমরা এলএম টেনকে কেন নিতে পারব না?

আসল ব্যাপারটা অন্য জায়গায়। মেসিকে চিন্তায় রেখেছে যে বিষয়টি সেটি হল সিআর সেভেনের সঙ্গে ঠিকমতো মনের মিল হচ্ছে না আল-নাসের কর্তৃপক্ষের। যার ফলেই মাঝেমধ্যেই টুকটাক বাক-বিতন্ডার ঘটনা ঘটছে বলে বিশেষ সূত্রের খবর। আর এই ঘটনাই নাকি চিন্তায় ফেলেছে মেসিকে। এখন দেখা যাক শেষ পর্যন্ত পরবর্তী মরশুমের জন্য মেসির ঠিকানা কোথায় হয়।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের