চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

রশিদ খান
ANI

নিজস্ব প্রতিনিধি: ভারত ও অস্ট্রেলিয়া, দুই দেশের তরফেই নাগরিকত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই দেশের নাগরিক হয়ে, জাতীয় দলের জন্য ক্রিকেট খেলতেও বলা হয়েছিল, এমনটাই দাবি রশিদ খানের। আফগানিস্তানের এই স্পিনারের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। ভারত কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য এই বিষয়ে কিছুই জানানো হয়নি। রশিদ খান বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়া, দুই দেশের তরফেই নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলাম। শর্ত ছিল তাদের দেশের হয়ে ক্রিকেট খেলতে হবে। কিন্তু ভারত ও অস্ট্রেলিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমি নিজের দেশের হয়েই খেলতে চাই। আর যদি তেমনটা না হয়, তাহলে ক্রিকেট খেলাই ছেড়ে দেব। কোনও দেশের হয়েই খেলব না।’

আরও পডুন: দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত না জানালেও রশিদ খান ভারতের প্রস্তাবের কথা জানিয়েছেন। এই মুহূর্তে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলছেন তিনি। ভারতের নাগরিকত্বের প্রস্তাবের বিষয়ে রশিদ খান বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উচ্চপদস্থ কর্তা আমার সঙ্গে দেখা করেছিলেন। তিনিই এই প্রস্তাব দেন। উনি বলেন, তোমার দেশের অবস্থা খারাপ। ভারতে থাকার জন্য ব্য়বস্থা করছি, নাগরিকত্ব দেব। এখানে থেকে আমাদের দেশের হয়ে ক্রিকেট খেলো। আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম। কী উত্তর দেবো ভেবেই উঠতে পারছিলাম না। পরে আমি ওনাকে ধন্যবাদ জানাই, বলি আমি আফগানিস্তানের হয়ে খেলছি। এটাই যথেষ্ট।’

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ