জন্মদিনে ৫ উইকেট রশিদের,প্রোটিয়াদের হারাল আফগানরা

Share:

নিজস্ব প্রতিনিধি : রশিদ খান মানেই আফগানরদের কাছে বিরাট উপহার। দলের কাছে কম ভালবাসা পায় না বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার। সর্বদা তাঁকে মাথায় তুলে রাখে। তাই আলাদা করে তাই বোধহয় জন্মদিন পালন করার প্রয়োজন নেই। শুক্রবার রাতে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়ে নিজের ২৬ তম জন্মদিন উদযাপন করলেন রশিদ খান।

১৭৭ রানের বিশাল জয়ে দ্বিতীয় ওয়ানডেও জিতে স্মরণীয় করে ফেলেছেন আফগানিস্তান ক্রিকেট দল। জন্মদিনে এর চেয়ে ভালো উপহার হয়ত আর হয় না। নিজে তো ৫ উইকেট পেয়েছেনই, পাশাপাশি দেশকে হাইপ্রোফাইল দ্বিপক্ষীয় সিরিজ এনে দিয়েছেন। তাও আবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচটি দলের মধ্যে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সিরিজ জয়। দল তো তাঁকে মাথায় করে রাখবে স্বাভাবিক।

বলা যেতে পারে, এটাই তাদের সবচেয়ে হাইপ্রোফাইল দ্বিপক্ষীয় সিরিজ জয়। যেখানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নবম দল হিসেবে তারা হারিয়েছে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় দলকে। তবে সিরিজ শুরুর আগে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁরাই ফেবারিট। তখন কথাটাকে অনেকে পাত্তা দেন নি। কেউ কেউ এড়িয়েও গিয়েছেন বটে। কিন্তু সিরিজের প্রথম দুটি ওয়ানডে শেষে তো ট্রটের কথাই ফলে গেল। একেবারে তাজ্জব ব্যাপার।

ময়দানে নামার আগে, টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৩১১ রান তুলেছে আফগানিস্তান। ১১০ বলে ১০৫ রানের ইনিংস খেলেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এটি তাঁর সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। আরও দুটি ইনিংসে ভর করে ৩০০ পেরিয়েছে আফগানিস্তান। রহমান শাহর ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৫০ এবং আজমতউল্লাহ ওমরজাই খেলেন ৫০ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস। ৩২ বলে তুলে নেন ফিফটি। শেষ ১০ ওভারে ৯৩ রান তুলেছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা নিজেদের ওয়ানডে ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যবধানে হেরেছে।

রশিদ খানের ৯-১-১৯-৫ এবং বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারতের ৬.২-০-২৬-৪ বোলিং ফিগারের সামনে দাঁড়াতে পারেনি দক্ষিন আফ্রিকা। এটি খারতের ক্যারিয়ারসেরা বোলিং। ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে জন্মদিনে ৫ উইকেট নিলেন ২৬ বছর বয়সী রশিদ। যদিও এই নিয়ে তিনি জানিয়েছেন, ‘হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। কিন্তু মাঠে থাকতে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি এবং দলকে জেতাতে নিজেকে উজাড় করে দিয়েছি।’

 

ডাক্তারকে ধর্ষণের হুমকি, ব্যক্তিগত ছবি ভাইরালের অভিযোগ, গ্রেফতার হাসপাতালের নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন

‘গত কয়েকদিনের আন্দোলন আমার হৃদয় ভেঙে দিয়েছে’, ‘আরশোলা’দের সমর্থন আলিয়ার

ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার তোলাবাজি! গ্রেফতার হাওড়া পুরসভার দুই আধিকারিক

‘ককরোচদের’ সংসদ চলো অভিযানে অশান্তি, এনআইএ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২