সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতা পুলিশ কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি করল পুলিশ কমিশনারের দফতর। যেখানে জানানো হয়েছে কোথাও তল্লাশি, কাউকে গ্রেফতারি বা অন্য সরকারি কাজে সাদা পোশাকে যেতে পারবেন না কলকাতা পুলিশ কর্মীরা। এই দায়িত্ব পালন করতে হবে উর্দি পরে। আরও জানানো হয়েছে যেখানে সাধারণ পোশাক পরে যাওয়ার প্রয়োজন রয়েছে সেখানে সেটাই পরে যাওয়া যাবে। তবে তার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হবে।   

জানা গিয়েছে, ২৪ মে নির্দেশিকাটি জারি করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারের দফতরের তরফে। যেখানে স্পষ্ট করে জানানো হয়েছে,  তল্লাশি অভিযান বা কাউকে গ্রেফতার করতে গেলে বা কোনও সরকারি কাজে গেলে পুলিশের উর্দি পরে যেতে হবে।  অভিযানের সময়ে যাতে আধিকারিকদের চেনা যায় সেটা নিশ্চিত করতে হবে। সঙ্গে এটাও জানানো হয়েছে কলকাতা পুলিশের জন্য এই নিয়ম প্রযোজ্য হলেও পুলিশের বিশেষ শাখা, এনফোর্সমেন্ট শাখা, ডিটেকটিভ দফতর, স্পেশাল টাস্ক ফোর্স, সাইবার বা অন্য ইউনিটের পুলিশকর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। 

আরও পড়ুন: বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

নির্দেশিকায় ১৯৯৭ সালে সুপ্রিম কোর্টের দেওয়া এক নির্দেশের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।  ওই নির্দেশিকায় শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, তল্লাশি অভিযান, কাউকে গ্রেফতার বা আটক করতে গেলে পুলিশের কী ধরনের আচরণ করতে হবে। 

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেললেন ইয়ামাল, ভাঙলেন বার্সার ৯১ বছরের পুরনো রেকর্ড

সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? নতুন আবেদনকারীদের টাকা মিলবে কবে, জানুন স্ট্যাটাস চেকের নিয়ম

রেস্তোরাঁয় খেতে যাওয়াই কাল! তরুণীর মাথা ন্যাড়া করে দিলেন ম্যানেজার

নেপালের মৃতের সংখ্যা ছাড়াল ১০০০-এর গণ্ডি

২৪ ঘণ্টার ডেডলাইনের পরেই জঙ্গল থেকে ফিরল নেহরুর মূর্তি, ফুল মালা দিয়ে শ্রদ্ধা বিজেপি-কংগ্রেসের

বিয়ে করতে রাজি না হওয়ায় নাবালিকা ছাত্রীকে খুন, ঝোপ থেকে উদ্ধার দেহ

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?