বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্নপুর শিল্পাঞ্চলে অবৈধ দখল উচ্ছেদকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেলের জমি পুনরুদ্ধারে টানা বুলডোজার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) বিশেষ অভিযানে ভেঙে ফেলা হল তৃণমূল কংগ্রেস ও সিপিএমের একাধিক দলীয় কার্যালয়। পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হল একটি অবৈধ পার্কিং লট। 

এদিন প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বার্নপুরের ৯৮ নম্বর ওয়ার্ডের রাঙাপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল এলাকাজুড়ে। এরপর বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় তৃণমূল ও সিপিএমের পার্টি অফিস। আইএসপি কর্তৃপক্ষ জানিয়েছে, সেলের জমি দখলমুক্ত করার কাজ আগামী দিনেও চলবে। সূত্রের খবর, গত পাঁচ দিনে তৃণমূল কংগ্রেসের মোট সাতটি পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে। এদিন সিপিএমের একটি কার্যালয়ের পেছনে থাকা অবৈধ পার্কিং লটও উচ্ছেদ করা হয়। অভিযোগ, সেলের জমি দখল করে ওই পার্কিং দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। 

আরও পড়ুন: সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম কাউন্সিলর সুবোধ সিংহ। তিনি উচ্ছেদের বিরোধিতা করে দাবি করেন, ২০০৬ সালে কারখানার প্রাচীর নির্মাণের সময় সংস্থার তৎকালীন উচ্চপদস্থ আধিকারিকদের (সিনহা সাহেব, রাউত সাহেব প্রমুখ) লিখিত অনুমতি নিয়েই ওই পার্কিং গ্যারেজ তৈরি হয়েছিল। তাঁর বক্তব্য, সংস্থার তরফ থেকেই গ্যারেজ তৈরির জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রীও সরবরাহ করা হয়েছিল। পাশাপাশি কোনও নোটিস ছাড়াই এই উচ্ছেদ চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদের আগে প্রয়োজনীয় সমস্ত নোটিস জারি করা হয়েছিল। স্থানীয় এক তৃণমূল মহিলা কাউন্সিলরও জানান, তিনদিন আগেই তাঁদের পার্টি অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর কথায়, সেল যদি নিজেদের জমিতে উন্নয়নমূলক কাজ করতে চায়, তাহলে তাতে তাঁদের কোনও আপত্তি নেই। তবে জমি খালি হওয়ার পর সেখানে প্রকৃত উন্নয়নমূলক কাজ হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তিনি।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক