কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাধারণ দিনের মতোই জমে উঠেছিল কুরবানির পশুর হাট। কিন্তু আচমকা এক মহিষের বেপরোয়া হামলায় মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠা একটি মহিষের তাণ্ডবে প্রাণ হারান দুজন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পশুর হাটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, রবিবার বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চর  আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কুরবানির পশুর হাটে বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে আসেন আকন্দপাড়া গ্রামের এক ব্যবসায়ী। হাটে আনার কিছুক্ষণের মধ্যেই একটি মহিষ আচমকা উত্তেজিত হয়ে ওঠে। এরপর গোটা হাটজুড়ে ছুটোছুটি শুরু করে মহিষটি। সামনে যাকেই পাচ্ছিল তাকেই আক্রমণ করছিল। হঠাৎ এমন ঘটনায় হাটে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চারদিকে ছোটাছুটি শুরু করেন ক্রেতা-বিক্রেতারা। 

আরও পড়ুন: আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

মহিষের আক্রমণে অন্তত ছয় জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত হন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)। আহতদের দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো