‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতাড়ি রাজ্য ছেড়ে পালানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে তিনি বলেন, “জলদি জলদি ভাগো…।”
বাংলায় পালাবদল হওয়ার পরেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন। ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি লাগু করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিন দুই আগেই জেলায় জেলায় নোটিস পাঠিয়ে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বাংলাদেশে যাওয়ার জন্য  সোমবার থেকেই হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গিয়েছে। এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘জলদি জলদি ভাগো। হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম। আমি শুধু একটাই কথা বলব, তাড়াতাড়ি পালাও। তাড়াতাড়ি পালাও।’   মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘এইটা তো আইন রয়েছে। কোনও নতুন আইন নয়। এই সব লোকদের চলে যাওয়াই ভাল। আর বাংলাদেশি নাগরিকদের নেওয়ার দায়িত্ব নিয়েছে ওদের সরকার। আমরা পুলিশকে বলে দিয়েছি, জেলে পাঠাতে হবে না। দেশের পয়সায় খাবে, ওষুধ দেওয়া হবে, জামাই নাকি! আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ভাগ ওদের কেন দেব আমরা?’ 
সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে অনুপ্রবেশ সংক্রান্ত আইন কার্যকর করা হয়েছে। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেছেন, যাঁরা সি‌এএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন তাঁদের  অবিলম্বে চিহ্নিত করা হবে এবং গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যাদের ধরা হবে তাঁদের কোর্টে না পাঠিয়ে সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হবে । বিএসএফ তাঁদের  নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজ করবে।    

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী