মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: সপ্তাহে ২দিন মা ক্যান্টিনে মিলবে ৫ টাকায় মাছ-ভাত। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নির্বাচনী প্রচারের সময় তৃণমূল জোর প্রচার করেছিল, বিজেপি ক্ষমতায় আসলে বাঙালিদের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। ক্ষমতায় আসার পরে সেই প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানোর কথা ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার ৩ জেলার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কল্যাণীতে এই বৈঠকে হাজির ছিলেন বিরোধীরাও। এদিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানেই মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানোর বিষয়ে কথা হয়েছে। ভোটের ফল প্রকাশের পরেও অব্যাহত মাছ প্রসঙ্গ। বিধানসভায় শপথ গ্রহণের পরে মাছ-ভাতও খেয়েছেন বিধায়করা। বিজেপির ধন্যবাদ জ্ঞাপন যাত্রাতেও হাজির ছিল মাছ। এত দিন সপ্তাহে ৭দিন ৫ টাকায় ডিম ভাত খাওয়ানো হতো। ক্ষমতায় আসার পরে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, মা ক্যান্টিনে আপাতত সপ্তাহে দু’দিন মাছ ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিন মাছ-ভাত খাওয়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী। 

বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে জনকল্যাণ শিবির কর্মসূচির করা হবে। আগামী ১৫,১৬,১৭ জুন এই শিবির করা হবে। এই শিবির করার জন্য কোনও স্কুল যেন না নেওয়া হয়। এমন জায়গায় শিবির তৈরি করা হবে, যাতে মানুষ পরিষেবা সহজে পেতে পারে। পাশাপাশি তিনি এদিন বলেছেন, নতুন সরকার কী চাইছে, তা প্রশাসনের সবার কাছে পৌঁছে দেওয়া দরকার। গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে কাজ করা হবে। সেই লক্ষ্য নিয়েই এদিনের বৈঠক।  

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম