আইপিএল ছেড়ে চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরলেন রাবাদা

Share:

নিজস্ব প্রতিনিধি : চোট পাওয়ায় আইপিএল থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কাগিসো রাবাদা। পঞ্জাব কিংস ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছেন তিনি। আসন্ন টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে থাকার কথা রাবাদার। তবে বিশ্বকাপের আগে চোট সারিয়ে ফের দলে ফেরার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড়ের।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে থেকে জানানো হয়েছে, রাবাদার পায়ের সফট টিস্যুতে চোট থাকায় তাঁর বিশ্রাম প্রয়োজন রয়েছে। এরইমধ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। চিকিৎসক দল দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড়কে পর্যবেক্ষণে রাখছে। তবে জানা যাচ্ছে, টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড়কে দেখা যাবে।

চলতি আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা গিয়েছে রাবাদাকে। ১১টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন তিনি। তবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় একদম তলানিতে এসে ঠেকেছে প্রীতি জিন্টার এই দল। আইপিএলে পঞ্জাব কিংসের পারফরমেন্স তেমন আশানুরূপ না হলেও রাডাদাকে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে। আসন্ন টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার যে ১৫ জনের দল রয়েছে, তার মধ্যে একজন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসাবে রাবাদা জায়গা করে নিয়েছেন।

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার