বিক্রি হয়ে যাচ্ছে কোহলিদের RCB, দাম শুনলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটি কেনার দৌড়ে এখন মূলত দুই পক্ষ এগিয়ে রয়েছে। এর মধ্যে একটি হল সুইডেনের প্রাইভেট ইকুইটি সংস্থা ইকিউটি (EQT), যারা বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে প্রতিযোগিতায় রয়েছে একটি কনসোর্টিয়াম, যেখানে রয়েছেন মণিপাল হাসপাতালের কর্ণধার রঞ্জন পাই, মার্কিন বিনিয়োগ সংস্থা কোলবার্গ ক্রাভিস রবার্টস অ্যান্ড কোং (KKR) এবং সিঙ্গাপুরের বিনিয়োগ সংস্থা টেমাসেক।

প্রথমে একাধিক সংস্থা ও বিনিয়োগকারী এই ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ দেখালেও পরে অনেকে দৌড় থেকে সরে দাঁড়ান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এর সহ-মালিক গ্লেজার পরিবার এবং ভারতের শিল্পপতি আদার পুনাওয়ালা। জানা গিয়েছে, গ্লেজাররা প্রায় ১.৮ বিলিয়ন ডলারের প্রস্তাব দিলেও EQT সেই অঙ্ক বাড়িয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যায়। ফলে আরসিবি বিক্রির সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে প্রায় ২ বিলিয়ন ডলার।

 সূত্রে খবর, বর্তমান মালিক সংস্থা ডিয়াজিও (Diageo) এই চুক্তি চূড়ান্ত করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে আইপিএলের আরেক দল রাজস্থান রয়‍্যালস নিয়েও বিনিয়োগকারীদের আগ্রহ তুঙ্গে। জানা গেছে, তিনটি সংস্থা ইতিমধ্যেই বাধ্যতামূলক বিড জমা দিয়েছে। এর মধ্যে আদিত্য বীরলা গ্রুপকে এগিয়ে রাখা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ১.১ থেকে ১.৩৫ বিলিয়ন ডলার। এই বিক্রির পুরো প্রক্রিয়াটি তদারকি করছে রেইন গ্রুপ, যারা এর আগেও বিভিন্ন ক্রীড়া ফ্র্যাঞ্চাইজির বিক্রি পরিচালনা করেছে।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর এক্সে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন