চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবাক কাণ্ড,মেসির কাছে অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন খোদ রেফারি

নিজস্ব প্রতিনিধি : মেসির কাছে অটোগ্রাফ চাইতে গিয়ে শাস্তি পেলেন খোদ রেফারি।মেসি মাঠে নামলে সমর্থকদের সিটিই বলে দেয় কার ঘড়ায় কত জল। মেসির নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খায়। সঙ্গে অটোগ্রাফ তো আছেই। ভক্তদের হাসিমুখে অটোগ্রাফ দেন মেসি। বৃহস্পতিবারই কানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি। গোলটি করেন মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। জয়ের আনন্দে লিওনেল মেসির কাছে জার্সি চেয়েছিলেন রেফারি।কিন্তু পরে জানা গেছে, ইন্টার মায়ামি তারকার জার্সি নয়, অটোগ্রাফ চেয়েছিলেন রেফারি মার্কো আন্তনিও ওরতিজ নাভা।এর জন্য শাস্তি পেতে হয়েছে ওই রেফারিকে।

কনক্যাকাফ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে,কনফেডারেশনসের বিধিমালায় ম্যাচ অফিশিয়ালদের জন্য যে আচরণবিধি তা ভঙ্গ করেছেন রেফারি মার্কো আন্তনিও।আর তাই শাস্তি দেওয়া হয়েছে মেক্সিকান এ রেফারিকে।তবে কী শাস্তি দেওয়া হয়েছে, তা এখনও জানা যায় নি।

জানা গিয়েছে, ম্যাচ শেষে মেসির কাছে তাঁর জার্সি চেয়েছেন রেফারি মার্কো আন্তনিও। তীব্র ঠান্ডার ভেতরে মেসি মাঠে জার্সি না খুলে ড্রেসিংরুমে গিয়ে সেটা রেফারির হাতে তুলে দেন। পরে জানা যায়, পরিবারের এক সদস্যের জন্য মেসির জার্সি নয়, তাঁর অটোগ্রাফ চেয়েছিলেন মার্কো আন্তনিও। আর এতেই তিনি কনক্যাকাফ অফিশিয়ালদের আচরণবিধি ভাঙার অভিযোগে দুষ্ট হয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

উইকেটরক্ষক হিসেবে CSK-তে ফিরতে প্রস্তুত ধোনি, সঞ্জুর ভূমিকা নিয়ে চর্চা শুরু

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ