‘গ্যারি লিনেকারের নির্বাসন বিবিসির অভ্যন্তরীণ বিষয়’, দায় ঝেড়ে ফেললেন সুনক

শরণার্থীদের নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থানের সমালোচনায় সরব হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তী ফুটবলার গ্যারি লিনেকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: শরণার্থীদের নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের অবস্থানের সমালোচনা করে বিবিসি’র উপস্থাপকের চাকরি থেকে সাময়িক নির্বাসিত হতে হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তী ফুটবলার গ্যারি লিনেকারকে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার প্রিমিয়ার লিগের অধিকাংশ ম্যাচ নিয়ে বিশেষ অনুষ্ঠান ম্যাচ অফ দ্য ডে সম্প্রচার করতে পারেননি ব্রিটিশ সরকারের অর্থানুকুল্যে চলা বিবিসি। অধিকাংশ ফুটবলার এবং উপস্থাপক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন। আর তাতেই মুখ পুড়েছে বিবিসি’র। দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আর এই পরিস্থিতিতে মুখ খুলে এ বিষয়ে নিজের দায় এড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। পুরো বিষয়টি বিবিসি ও গ্যারি লিনেকারের অভ্যন্তরীণ সমস্যা বলে ব্রিটিশ সরকারের কিছু করণীয় নেই বলে জানিয়েছেন।

এদিন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘গ্যারি লিনেকার একজন কিংবদন্তী ফুটবলার এবং প্রতিভাশালী উপস্থাপক। আমি আশা করছি, গ্যারি লিনেকার ও বিবিসির মধ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শিগগিরই মিটে যাবে। এটা সম্পূর্ণই গ্যারি লিনেকার ও বিবিসির বিষয়। এখানে সরকারের কিছু করার নেই।’

গ্যারি লিনেকারের নির্বাসন নিয়ে সরকারের ভূমিকা ঝেড়ে ফেললেও শরণার্থীদের নিয়ে নিজের অবস্থান থেকে পিছু হঠতে রাজি হননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার যা সঠিক মনে হয়েছে, শরণার্থীদের নিয়ে তাই বলেছি। এটা মনে করার কোনও কারণ নেই, সবাই আমার মতের সঙ্গে সহমত পোষণ করবেন।’ উল্লেখ্য, অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করলে তল্পি-তল্পা সহ শরণার্থীদের ফেরত পাঠানো হবে বলে সম্প্রতি মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সুনক।

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো