আইপিএলের মাঝেই বড়সড় বোমা ফাটালেন রবিন উথাপ্পা

আইপিএলের মঞ্চে বরাবরই দুরন্ত পারফরম্যান্স দিয়ে চলেছেন রবিন উথাপ্পা।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দলে নিজের জায়গা অনেক আগেই হারিয়েছেন। কিন্তু আইপিএলের মঞ্চে বরাবরই দুরন্ত পারফরম্যান্স দিয়ে চলেছেন রবিন উথাপ্পা। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও পর্যন্ত ছ’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বর্তমানে তাঁর দল হল চেন্নাই সুপার কিংস। বয়স বাড়লেও ব্যাট হাতে এখনও ঝড় তুলতে সক্ষম এই ভারতীয় ক্রিকেটার। তবে চলতি আইপিএলের মাঝেই বড়সড় বোমা ফাটিয়ে দিলেন তিনি। পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সকে নিশানা করে রীতিমতো বহু দিনের পুরানো ক্ষোভ উজার করে দিলেন তিনি।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে রবিন বলেন, ‘সালটা ছিল ২০০৯, তখন আমি মুম্বই ইন্ডিয়ান্সে ছিলাম। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে আমাকে মুম্বই ফ্র্যাঞ্চাইজির একজন ট্রান্সফার ফর্মে সই করতে বলেছিল। প্রথমে আমি সই করতে একেবারেই রাজি হইনি। তখন আমাকে হুমকি দিয়ে বলা হয়েছিল যে, সই না করলে আমাকে মুম্বইয়ের হয়ে একটি ম্যাচেও প্রথম একাদশে রাখা হবে না’।

পাশপাশি, তিনি আরও জানান যে, ‘আমিই ছিলাম প্রথম ক্রিকেটার যাকে আইপিএলে ট্রান্সফার করা হয়েছিল। ওই ঘটনাটা আমার জন্য খুবই কষ্টকর একটা ঘটনা ছিল। কারণ, আমি তখন মুম্বইয়ের প্রতি মানসিকভাবে পুরোপুরি দায়বদ্ধ ছিলাম’।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?