খারিজ হল শেষ আবেদনও, ধর্ষণের দায়ে ৯ বছর জেল রবিনহোর

না, কোনওভাবেই বাঁচতে পারলেন না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না, কোনওভাবেই বাঁচতে পারলেন না। শেষ পর্যন্ত ধর্ষণের দায়ে ৯ বছরের জন্য জেলে যেতে হচ্ছে রবিনহোকে। শাস্তির বিরুদ্ধে ব্রাজিলিয়ান ফুটবলারের করা শেষ আবেদনও খারিজ করে দিয়েছে রোমের আদালত। 

ধর্ষণের জেরে ২০১৭ সালে রবিনহোকে দোষী সাব্যস্ত করেছিল ইতালির কোর্ট। সেই সঙ্গে তাঁর এক বন্ধু এবং সতীর্থ ফালকোকেও অপরাধে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করে আদালত। তাঁকেও ৯ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তাঁরা বারংবারই সাজার বিরুদ্ধে আবেদন করে গিয়েছেন। তবে এবার আর কার্যকারী হল না তাঁদের আবেদন। আদালত সাফ জানিয়ে দিয়েছে যে রবিনহো এবং তাঁর বন্ধু ফালকোকে জেলে যেতে হবেই। 

কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে রবিনোহো এবং ফালকো চাইলে নিজেজের দেশ ব্রাজিলেও এই সাজা খাটতে পারেন। সেক্ষেত্রে রোমের আদালত ব্রাজিলের প্রশাসনের সঙ্গে কথা বলবে।

এসি মিলানের হয়ে খেলার সময় পানশালায় আলবেনিয়ার এক ২২ বছরের যুবতীকে জোর করে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত হন রোবিনহো, ফালকো-সহ আরও ৪ জন। প্রায় ৫ বছরের কাছাকাছি মামলা চলার পর তারা দোষী সাব্যস্ত হন। 

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির