বিশ্বকাপে ব্যাটিং লাইন আপে বদলের ইঙ্গিত রোহিতের

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের পর ব্যাটিং লাইন আপে বদলের ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে এই বিষয়ে খোলসা করে অবশ্য কিছু বলতে চাননি তিনি। বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত। সেই ম্যাচে ব্যাটিং লাইন আপ কেমন হবে, এখন সেটাই দেখার।

গত ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে বিরাট কোহলিকে খেলানো হয়নি। শুক্রবার দীর্ঘ বিমানযাত্রার পর কোহলি আমেরিকায় এসে পৌঁছনোয় শনিবার তাঁকে খেলতে নামানো হয়নি। বিরাট না খেলায় যশস্বী জয়সওয়ালকে খেলাতেই পারত টিম ম্যানেজমেন্ট। কিন্তু যশস্বীকেও খেলানো হয়নি। সাত জন ব্যাটসম্যানকে খেলানো হলেও যশস্বীকে খেলানো হয়নি। যশস্বীর বদলে সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেনিং করে নামেন রোহিত। তবে সঞ্জু মাত্র এক রান করে আউট হয়ে যান। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে ওপেনিং জুটি ঠিকভাবে খেলতে পারেনি। বাংলাদেশের বিরুদ্ধে ৬০ রানে জয়লাভের পর অধিনায়ক রোহিত শর্মার মন্তব্য নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। ঋষভ পন্থের দুর্ধর্ষ পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘ঋষভকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই সুযোগ ও কাজে লাগিয়েছে। তবে ব্যাটিং লাইন আপ ঠিক হবে, সেবিষয়ে এখনও কিছু ঠিক করা হয়নি।‘

শুধু ব্যাটিং লাইন আপেই নয়, বোলিং লাইন আপেও যে বদলের ইঙ্গিত দিয়েছেন রোহিত। এই প্রসঙ্গে বোলার অর্শদীপ সিংয়ের প্রশংসা করেন ভারত অধিনায়ক। তাঁর মতে, অর্শদীপ সিং খুব ভালো করেছে। ওর বল খুব ভালো সুইং করেছে। তবে পরিস্থিতি বিচার করে কাকে খেলানো হবে, কাকে হবে না, সেবিষয়টি নির্ধারণ করা হবে।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের