টি ২০ বিশ্বকাপে একই গ্রুপে রোহিত-শাহিনরা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৪ জুন শুরু হবে টি ২০ বিশ্বকাপ। সেই টি ২০ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আসন্ন টি ২০ বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই চির প্রতিদ্বন্দ্বী এই দুটি দলকে দেখা যাবে একই গ্রুপে।

এদিন আইসিসি টি ২০-এর গ্রুপ বিন্যাস প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ সি-তে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড ও নেপাল। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে ছিল। ফের আরও একবার গ্রুপ পর্বের ম্যাচেই রোহিত-শাহিনদের দ্বৈরথ দেখা যাবে টি ২০ বিশ্বকাপে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছে যাবে শেষ আটে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা শেষ আটে উঠলে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে ও পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা শেষ আটে উঠলে খেলবে ওয়েস্ট ইন্ডিজে। এবারই প্রথম টি ২০ বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করছে। পাশাপাশি এবারই প্রথম টি ২০ বিশ্বকাপে অংশ নিতে চলেছে উগান্ডা।

 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের