শচিন-দ্রাবিড়-কোহলিদের বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ফের এক কীর্তি গড়লেন। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মালিক হলেন। রোহিতের আগে ভারতের তিন ব্যাটার বিশ হাজারি ক্লাবের সদস্য ছিলেন। তাঁরা হলেন লিটল মাস্টার শচিন তেন্ডুলকর, ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়লেও তিন জনের চেয়ে খানিকটা পিছিয়ে রয়েছেন রোহিত।

২০০৭ সালে ভারতের জার্সি গায়ে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল হিট ম্যান হিসাবে পরিচিত রোহিতের। টেস্টে অভিষেক ঘটেছিল তারও ছয় বছর বাদে ২০১৩ সালে। এখনও পর্যন্ত ৬৭টি টেস্ট খেলে করেছেন ৪ হাজার ৩০১ রান। গড় ৪০.৫৭। একদিনের ম্যাচ খেলেছেন ২৭৯টি (শনিবারের ম্যাচ ধরে)। রান করেছেন ১১ হাজার ৪৪১। গড় ৪৯.০৭। আর দেশের হয়ে টি টোয়েন্টি খেলেছেন ১৫৯টি। রান করেছেন ৪ হাজার ২৩১। গড় ৩২.০৫।

বিশাখাপত্তনমে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে টেস্ট, একদিন ও টি টোয়েন্টি মিলিয়ে রোহিতের ঝুলিতে জমা ছিল ১৯ হাজার ৯৭৩ রান। ২০ হাজারি ক্লাবে প্রবেশের জন্য সরকার ছিল ২৭ রান। আদৌ তিনি ওই রেকর্ড গড়তে পারবেন কিনা, তা নিয়ে চর্চা চলছিল। কেননা রায়পুরে তেমন রান পাননি। ১৪ রান করে ফিরেছিলেন। কিন্তু এদিন ভারতের হয়ে গোড়াপত্তন করতে আসার পর থেকে মাথা ঠান্ডা করে খেলতে থাকেন প্রাক্তন অধিনায়ক। অযথা কোনও ঝুঁকি নেননি। বরং কিছুটা খোলসের মধ্যেই নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত সিঙ্গেল নিয়ে ২৭ রান পূর্ণ করেই বিশ হাজারি ক্লাবে ঢুকে পড়েন।

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?