টেস্ট সিরিজে ব্যর্থতা নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে(India Vs New Zealand Test Series) ৩-০ ব্যবধানে পরাজিত হল ভারতীয় দল। বলা ভালো কিউইদের কাছে লজ্জার হার রোহিত বাহিনীর। সিরিজের শুরু থেকে নিউজিল্যান্ডের দাপট ছিল চোখে পড়ার মতো। তাঁদের বিপক্ষে ময়দানে নেমে কার্যত নাস্তানাবুদ হতে হয় ভারতীয় দলকে(Indian Cricket Team)। ‌চলতি দিনের ম্যাচে ভারতের সামনে ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় ভারতীয় টিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে চূড়ান্ত হতাশ দলের অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)।

আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশদের বনেটে ঝুলিয়ে ঘোল খাওয়ালেন সাহসী চালক, রোমহর্ষক ঘটনা দিল্লিতে

এদিনের ম্যাচ প্রসঙ্গে নীরবতা ভেঙে হিটম্যান জানান, এই পরাজয়ের সম্পূর্ণ দায়ভার তাঁর। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গেও ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। আসন্ন এই সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে লজ্জাজনক হারের পর তিনি কি পরবর্তী টেস্টের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন? এর উত্তরে রোহিত বলেন, তাঁর কাছে নিশ্চিত কোনও তথ্য নেই, আগামী কয়েক দিনের মধ্যেই সবটা পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুনঃ প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা, দিল্লির অটোচালকের কীর্তিতে তুমুল চাঞ্চল্য এলাকায়

অস্ট্রেলিয়া সিরিজে নিজের উপস্থিতি সম্পর্কে সদুত্তর দিতে না পারলেও এই সিরিজ প্রসঙ্গে রোহিত বলেন, ‘আসন্ন সফর আরও চ্যালেঞ্জিং হতে চলেছে। আমরা ক্রিকেট নিয়ে অনেক কথা বলি ঠিকই কিন্তু এই আসন্ন টেস্ট একেবারে অন্যরকম হতে চলেছে। তরুণ খেলোয়াড়রা যাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন পরিবেশ সিনিয়রদের তৈরি করে দিতে হবে, তবেই সফলতা আসবে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হারের পর স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এখন তাঁদের আশার আলো আসন্ন ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা