নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ময়দানে তিনি ‘হিটম্যান’ নামেই পরিচিত। দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। দাপুটে বোলারদের ঘোল খাইয়ে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন ভারতকে। দাপুটে সেই ক্রিকেটার রোহিত শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন কাজ করার পর এবার তিনি পা রাখলেন বিনিয়োগের জগতে। ক্রীড়াবিদদের মধ্যে বিনিয়োগের প্রবণতা নতুন নয়। বিশ্বের বহু তারকা খেলোয়াড় অবসরের আগেই বিভিন্ন সংস্থা ও স্টার্টআপে বিনিয়োগ করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করছেন। এবার সেই পথে হাঁটলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 

রোহিত শর্মা যে স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করেছেন তার নাম ফিটার’ (FITTR)। এই সংস্থাটি রোহিত শর্মার ইক্যুইটি পার্টনার হওয়ার তথ্য প্রকাশ করেছে। তবে, রোহিত ঠিক কত টাকা বিনিয়োগ করেছেন, তা জানানো হয়নি। জানিয়ে রাখা ভাল, এতদিন এই ফিটার’ (FITTR) সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেড ছিলেন রোহিত।

জেনে নিন এই স্টার্টআপ সংস্থা কী করে?

FITTR হলো একটি ফিটনেস ও ওয়েলনেস প্ল্যাটফর্ম। এর পরিষেবাগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল কোচিং, পুষ্টি সম্পর্কে ধারণা দেওয়া, কমিউনিটি সাপোর্ট এবং পার্সোনাল ট্রেনিং। পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, FITTR-এর পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, রোহিত শর্মার ব্যক্তিগত মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সংস্থাটিকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্টার্টআপটির সিইও জিতেন্দ্র চৌকসে বলেন, ‘আমার দল এবং আমি আনন্দিত যে রোহিতের সঙ্গে আমাদের আলোচনার ফলস্বরূপ তিনি একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।’

আরও পড়ুন: এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অন্যদিকে, বিনিয়োগ প্রসঙ্গে রোহিত শর্মা বলেছেন, তিনি কোম্পানিটির ব্যবসায়িক মডেল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিবিড়ভাবে খতিয়ে দেখার পর এই ফিটনেস স্টার্টআপটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, ‘আমি সংস্থার টিমের সঙ্গে সময় কাটিয়েছি, ব্যবসাটি বুঝেছি এবং এর প্রবৃদ্ধির সম্ভাবনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। সংস্থাটির ভিত অত্যন্ত মজবুত, এর উদ্দেশ্যও স্পষ্ট। তাই, বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল।’  প্রতিবেদন অনুযায়ী, FITTR ২০২৫ অর্থবর্ষে ১২৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে। বিগত তিনটি অর্থবর্ষে লোকসানের পর, কোম্পানিটি ২০২৫ সালে ১১ কোটি টাকা লাভও করেছ।  

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ