এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, ফুটবল বিশ্বকাপে হামলার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেই শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। কানাডা, মেক্সিকো ও আমেরিকার ১৬টি শহর যৌথভাবে আয়োজন করেছে এই খেলা। বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত। এর মধ্যেই সামনে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ব্যবহৃত ড্রোন সিস্টেম হ্যাক করার দাবি করেছে ইরানের একটি হ্যাকার গ্রুপ। সেই সঙ্গেই বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে  হামলা চালানোর হুমকিও দিয়েছে তারা।  

শুক্রবার (১২ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এই তথ্য সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘হানদালা’ নামের ইরানের ওই হ্যাকার গ্রুপ দাবি তারা কয়েক মাস ধরে এফবিআইয়ের ব্যবহৃত ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে । এটাও দাবি করেছে ড্রোন সিস্টেমের মধ্যে থাকা যাবতীয় তথ্য তাদের নাগালের মধ্যে রয়েছে।  জানিয়েছে, ‘কাউন্টার-টেররিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এই ড্রোনগুলোতে মানুষের চেহারা শনাক্তকরণ ও গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে’।

আরও পড়ুন: ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

একটি বিবৃতিতে হুমকির সুরে বলা হয়েছে, ‘আপনাদের বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করা দরকার। কারণ অংশগ্রহণকারী দলগুলোর কয়েকটিকে আমরা মোটেও পছন্দ করি না। ভুলে যাবেন না এফপিভি ড্রোন সব জায়গায় আছে। আপনারা কখনোই জানবেন না যে কখন একটি ড্রোন ঠিক কোন দলের বাসের ভেতরে গিয়ে হাজির হবে।’ জানিয়ে রাখা ভাল, চলতি বছরের মার্চে এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল হ্যাক করার দাবি করেছিল এই গ্রুপ। তবে এই হুমকি দেওয়া বার্তা সামনে আসার পরেই বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারি আগের থেকে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, হানদালার দাবির পক্ষে  উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি। 

 

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, ফুটবল বিশ্বকাপে হামলার আশঙ্কা

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে