শচিনকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বাধিক শতরানের মালিক রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকাপে সর্বাধিক শতরানের নিরিখে লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন রোহিত শর্মা। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৬৩ বলেই শতরান পূর্ণ করে ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক। এ নিয়ে বিশ্বকাপে সাত-সাতটি সেঞ্চুরি হাঁকালেন রোহিত। সেই সঙ্গে একদিনের ক্রিকেটে ৩১তম শতরান পূর্ণ করলেন। শুধু শতরানের নিরিখেই যে শচিনকে ছাড়িয়ে গিয়েছেন রোহিত তাই নয়, বিশ্বকাপে দ্রুত ১,০০০ রান করার মালিকও বনেছেন।   

বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে আফগানরা। সৌজন্যে হাশমাতুল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর তাণ্ডবে মাত্র ৬.১ ওভারেই ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় দল। সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলেই একদিনের ক্রিকেটে নিজের ৫৩ তম অর্ধ শতরান পূর্ণ করেন রোহিত।

আর সেই অর্ধ শতরান পূর্ণের পরে বেপরোয়া মনোভাব ত্যাগ করেননি তিনি। নাভিন উল হক-ফজলহক ফারুখি-মুজিব উর রহমানদের উপরে স্টিম রোলার চালান। ৭১ বলেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ভারত অধিনায়ক। উল্টো প্রান্তে দাঁড়ানো ভারতের তরুণ ব্যাটার ঈশান কিশন শুধু মন্ত্রমুগ্ধের মতো দেখে যান অধিনায়কের তাণ্ডব। শেষ পর্যন্ত ৬৩ বলে কাঙ্খিত শতরান পেয়ে যান রোহিত। আর বিশ্বকাপের আসরে সর্বাধিক শতরান করার নজির গড়ার ক্ষেত্রে তিনি খেলেছেন মাত্র ৬৩টি বল। ১২ টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন। শুধু যে শতরানের ক্ষেত্রেই শচিনকে টপকেছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন তা নয়। একই সঙ্গে পূর্বসূরি কপিল দেবের ৬৪ বলে শতরানের রেকর্ডও টপকেছেন। অর্থা‍ৎ ব্যাট হাতে জ্বলে ওঠার ম্যাচে একের পর এক রেকর্ড গড়েছেন রোহিত।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে