ইংল্যান্ড সফর থেকে সরে দাঁড়াচ্ছেন রোহিত শর্মা, আচমকা হলটা কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইপিএল শেষ হলেই ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। যদিও ওই দলে সম্ভবত থাকছেন না অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত কারণেই ইংল্যান্ড সফরে না যওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই)শীর্ষ পদাধিকারীদের জানিয়ে দিয়েছেন। সিনিয়র ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গেও কথা হয়েছে তাঁর। যদিও কোনও পক্ষের তরফেই এ বিষয়ে মুখ খোলা হয়নি।

আগামী ৩০ মে সেন্ট লরেন্স ক্যান্টাবারির দ্য স্পিটফায়ার স্টেডিয়ামে চার দিনের প্রস্তুতিমূলক ম্যাচ দিয়েই শুরু হবে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। যেহেতু আগামী ২৫ মে’র মধ্যে আইপিএলের সমস্ত পর্ব চুকে যাচ্ছে তাই পূর্ণশক্তির দল পাঠাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। প্রাথমিকভবে ঠিক হয়েছে, আইপিএলের প্লেঅফ থেকে ছিটকে যাওয়া দলের খেলোয়াড়রা প্রথমে ইংল্যান্ডে পৌঁছবেন। ২৫ মে’র পরে যাবেন ফাইনালে খেলা দুই দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম টেস্ট যেহেতু হেডিংলিতে ২০ জুন থেকে শুরু হবে তাই প্রস্তুতি নেওয়ার যথেষ্টই সময় মিলবে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, দলের হয়ে ইংল্যান্ড সফরে না যাওয়ার বিষয়ে মনস্থির করে ফেলেছেন রোহিত শর্মা। ব্যক্তিগত কারণ দেখালেও মূলত লাল বলের ম্যাচে ইদানিং ফর্মে নেই ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বশেষ টেস্ট সিরিজের তিন ম্যাচে মাত্র ৩১ রান করেছিলেন রোহিত এবং সিডনিতে শেষ টেস্টে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে রোহিত না গেলেও ইংল্যান্ডগামী বিমানে উঠতে চলেছেন বিরাট কোহলি। তিন নম্বর জায়গা তাঁর পাকা। করুণ নায়ারের কথাও ভেবে রেখেছেন নির্বাচকরা। চলতি আইপিএলে অংস নেওয়া ক্রিকেটারদের পারফরম্যান্সের উপরে বিশেষ নজর রেখে চলেছেন অজিত আগরকর অ্যান্ড কোং। পারফরম্যান্সের বিরুদ্ধে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার দলে জায়গা পেতে পারেন।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?