মুখ থুবড়ে পড়লেন সঞ্জু স্যামসন-রুতুরাজরা, ১২৭ রানেই থামল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: মহেন্দ্র সিংহ ধোনি বিহীন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং অর্ডারের কঙ্কালসার চেহারাটা প্রথম ম্যাচেই ফুটে উঠল। সোমবার (৩০ মার্চ) আইপিএলের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়লেন সঞ্জু স্যামসন-রুতুরাজ গায়কোয়াড়রা। জেমি ওভারটন রুখে না দাঁড়ালে চরম লজ্জায় পড়তে হতো চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১২৭ রানেই গুটিয়ে যান রুতুরাজ গায়কোয়াড়রা।

বর্ষাপাড়া স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা সঞ্জু স্যামসন এদিন ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রাজস্থানের প্রাক্তন অধিনায়ক। আউটের আগে করে যান মাত্র সাত রান। সঞ্জুর আউটের ধাক্কা সামলে ওঠার আগে জোফ্রা আর্চারের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরের বলেই শূন্য রানে আউট হন আয়ুষ মাত্রে। চার নম্বরে নেমে মাত্র ২ রান করে ফেরেন ম্যাথু শর্ট। হাত খুলে মারতে শুরু করা সরফরাজ খানকে (১৭) লেগ বিফোরের ফাঁদে ফেলেন চেন্নাইয়ের প্রাক্তন তারকা রবীন্দ্র জাদেজা। ওই ওভারের শেষ বলে ফিরে যান শিবম দুবেও (৬)। ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চেন্নাই।

সপ্তম উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন কার্তিক শর্মা ও জেমি ওভারটন। ১১তম ওভারে কার্তিককে (১৮) ফিরিয়ে ২০ রানের জুটি ভাঙেন ব্রিজেশ শর্মা। এর পরেই ব্যাট হাতে একা কুম্ভ হয়ে উঠে লড়াই শুরু করেন ওভারটন। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি তিনি। নূর আমেদকে (১) ফেরান জোফ্রা আর্চার। ম্যাট হেনরিকে (৫) নিজের বলেই ক্যাচ ধরে সাজঘরের পথ দেখান রবি বিষ্ণোই। আদৌ চেন্না্ই ১০০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, তা নিয়ে যখন জোরদার চর্চা শুরু হয়, তখনই অংশুল কম্বোজকে নিয়ে শেষ উইকেটে প্রতিরোধ গড়েন ওভারটন। শেষ পর্যন্ত শেষ ওভারের চুর্থ বলে রান নিতে গিয়ে আউট হয়ে যান ওভারটন (৩৫ বলে ৪২)। ফলে ১২৭ রানেই গুটিয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। অংশুল ৭ রানে অপরাজিত থাকেন। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নিয়েছেন।

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ