জেনে নিন, ইডেনে খেলা দেখতে গেলে মানতে হবে কী কী বিধি-নিষেধ

দু’বছর পর ফের আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে ইডেন গার্ডেন্সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’বছর পর ফের আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে ইডেন গার্ডেন্সে। কোভিডের জন্য গত দু’বছর কোনও ইন্টারন্যাশনাল ম্যাচ পায়নি ক্রিকেটের ‘নন্দন কানন’। সেই খারাপ পরিস্থিতি পার করে ফের এখানে বসতে চলেছে ব্যাট-বলের লড়াইয়ের আসর। দ্বৈরথে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

আর সবথেকে বড় বিষয় হল দর্শকদের উপস্থিতিতেই হতে চলেছে এই ম্যাচ। স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে ম্যাচ দেখতে আসা সকলকেই মানতে হবে কোভিড বিধি। বিধি-নিষেধ না মানলে পড়তে হবে কড়া শাস্তি বা জরিমানার মুখে। একনজরে দেখে নেওয়া যাক ইডেনের কোভিড বিধি-নিষেধগুলি-

১। স্টেডিয়ামে প্রবেশ থেকে শুরু করে ম্যাচ চলাকালীন এবং বাইরে যাওয়া পর্যন্ত সকলকেই মাস্ক পড়ে থাকতে হবে।

২। ম্যাচ দেখাকালীন কিছুক্ষণ পর পরই হাত স্যানিটাইজ করতে হবে। স্টেডিয়াম থেকেই সকলকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে।

৩। জলের বোতল এবং কোনও খাবার নিয়ে খেলা দেখতে ঢোকা যাবে না।

৪। স্টেডিয়ামের ভেতরেই মিলবে জলের পাউচ। তবে সেটার অপব্যবহার করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৫। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দর্শকদের সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।  

  

 

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স