রাসেলের চোট চিন্তা বাড়াল নাইট শিবিরের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে হারের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার জেরেই গত বুধবার ম্যাচ হারতে হয়েছে কেকেআরকে। বোলাররা চেষ্টা করলেও এত কম রান নিয়ে বেঙ্গালুরুর ব্যাটসম্যানকে আটকাতে সক্ষম হননি। আগামী শুক্রবার পঞ্জাব কিংসের মুখোমুখি হতে হবে কেকেআরকে। তবে তার আগে নাইট টিম ম্যানেজমেন্টের সামনে নেমে এল নতুন এক সমস্যা। সেটা হল আন্দ্রে রাসেলের চোট। জানা গিয়েছে, আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান এই ক্যারিবিয়ান তারকা। যার ফলে নিজের বোলিংয়ের কোটাও পূর্ণ করতে পারেননি তিনি। তাই গুরুত্বপূর্ণ ১৯ তম ওভারে বল করাতে হয় ভেঙ্কটেশ আইয়ারকে। 

রাসেলকে যখন কেকেআর রিটেন করেছিল তখনই ক্রিকেটমহলের একাংশ জানিয়েছিল যে, এটা ভুল সিদ্ধান্ত। কারণ, ক্যারিবিয়ান অলরাউন্ডার ভীষণ চোটপ্রবণ। আর সেটাই হল। তাঁর এই চোট ভীষণভাবে চিন্তিত করে তুলেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে।

দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানান, ‘বেঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে ড্রাইভ দিয়েছিল রাসেল। তখন ওর কাঁধে সামান্য চোট লাগে। কিন্তু ওকে আমরা তুলে নেইনি। কারণ, ও চাইছিল ম্যাচটা জেতার জন্য শেষ চেষ্টা করতে। কিন্তু সেটা ও পারেনি। তবে আশা রাখছি রাসেলের মতো ক্রিকেটার দ্রুত ফিট হয়ে উঠবে’।  

 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার