আগামী বছর রুতুরাজের বদলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে উঠে এল তারকা ক্রিকেটারের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে একেবারেই ফর্মে ছিল পাঁচ বারের আইপিএল জয়ী দল চেন্নাই সুপার কিংস। কয়েকজন ক্রিকেটার ছাড়া চেন্নাইয়ের পারফরম্যান্স ছিল একেবারেই খারাপ। স্বাভাবিক ভাবেই যার দায় এসে পড়েছে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের উপর। তিনি নিজেও ব্যাট হাতে সেইভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। শেষ চারেও জায়গা করতে ব্যর্থ হয়েছে চেন্নাই। সব মিলিয়ে অধিনায়ক রুতুরাজের পারফরম্যান্স আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই সব মিলিয়ে চেন্নাইয়ের নেতৃত্ব বদলের  গুঞ্জন শুরু হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি জানিয়েছেন তিনি মনে করেন আগামী বছর চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ সঞ্জু স্যামসনকে দেওয়া উচিত। 

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলার পর ক্রিকবাজের সঙ্গে কথা বলার সময় মনোজ তিওয়ারি বলেছেন, রুতুরাজের রানের অভাব তাঁর অধিনায়কত্বকে প্রভাবিত করেছে। যদিও তাঁর কাছ থেকে এটা সকলের প্রত্যাশা ছিল যে তিনি মহেন্দ্র সিং ধোনির জায়গা নেবেন। তবে তিনি  এখন পর্যন্ত পাওয়া সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারেননি। মনোজ তিওয়ারি বলেছেন, “আপনারা বলেছেন রুতুরাজকে ধোনির জুতোয় পা গলাতে হবে। আমার মনে হয়, এখনও সেই মাপের জুতো তৈরি হয়নি। তাঁর উচিত নিজের ঐতিহ্য গড়ার দিকে মনোযোগ দেওয়া। নিজের অতীতের ম্যাচগুলো নিয়ে বিস্তারিত গবেষণা করে খুঁজে বের করতে হবে কোথায় তাঁর উন্নতি করা প্রয়োজন। এরপরই সে আগামী মৌসুমে অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবে। একজন অধিনায়ক তখনই ইতিবাচক থাকতে পারেন, যখন তিনি নিজে রান করেন। কিন্তু তিনি রান করতে পারছে না। তার মধ্যে সেই সাবলীলতার অভাব রয়েছে।”

ভারতের প্রাক্তন খেলোয়াড়ের মতে অতীতে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার সময় অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সঞ্জু স্যামসন। তাই ২০২৭ সালের আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার মুখ হতে পারেন সঞ্জু। তিওয়ারি বলেছেন, “দেখা যাক আগামী মরশুমেও সে অধিনায়ক থাকেন কি না, কারণ আমার মনে হয় স্যামসনও এই দৌড়ে আছেন। আর এটা একটা ভালো সিদ্ধান্তও হবে। চেন্নাই যদি কোনো নির্দিষ্ট কারণে তাঁকে দলে নিয়ে থাকে, তবে তারা তাকে একজন নেতা হিসেবে দেখতে পারে। গায়কোয়াড দুই মরশুম ধরে অধিনায়ক ছিলেন আর সে কারণেই এই মরশুমে তারা সেই মেয়াদ বাড়িয়েছে। কিন্তু আগামী বছর স্যামসন অধিনায়ক হতে পারে। তারা যেখানেই শেষ করুক না কেন, তাদের সিদ্ধান্ত নিতেই হবে এবং স্যামসনই সেরা ব্যক্তি, কারণ তিনি রাজস্থানকে নেতৃত্ব দিয়েছে এবং তিনি একজন ভালো ব্যাটসম্যানও।”

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

সলমানের গ্যালাক্সি বাসভবনে সাপের হানা, আতঙ্কে ভাইজানের পরিবার

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ

ঝোল-ভাজার একঘেয়েমি কাটান, বানান মুগ-দুধ দিয়ে ‘পটল মুগেশ্বরী’

তিশা শর্মার মৃত্যুতে নয়া মোড়! গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন অভিনেত্রী দাবি শাশুড়ির

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

আগামী বছর রুতুরাজের বদলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে উঠে এল তারকা ক্রিকেটারের নাম

রাস্তা থেকে সরাতেই হবে পথকুকুরদের, সব আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের