অস্ট্রেলিয়ার ওপেনে রিবাকিনা রাজ, পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ফের স্বপ্নভঙ্গ সাবালেঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন এলেনা রিবাকিনা। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গেলস ফাইনালে দুর্দান্ত লড়াইয়ে শীর্ষ বাছাই বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন কাজাখ তারকা। তিন সেটের টানটান ম্যাচে ৬-৪,৪-৬,৬-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন রিবাকিনা। দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর পর এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ফাইনাল ম্যাচটি চলে ২ ঘন্টা ১৮ মিনিট, যেখানে নাটকীয় ওঠানামা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের বেঁধে রেখেছিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে ছিলেন রিবাকিনা। প্রথম সেটের শুরুতেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে এগিয়ে যান তিনি। সেটজুড়ে চাপের মুখে পড়ে যান শীর্ষবাছাই। নবম গেমে দুটি ব্রেক পয়েন্ট পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন সাবালেঙ্কা। শেষ পর্যন্ত ৪-৬ ব্যবধানে প্রথম সেট হারান তিনি। প্রথম সেটের ফলই যেন ম্যাচের দিক নির্দেশ করে দেয়।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশেষ অনুষ্ঠান বাতিল করল পাকিস্তান

দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সাবালেঙ্কা শুরু থেকে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। নবম গেম পর্যন্ত সমান তালে লড়াই চড়লেও দশম গেমে রিবাকিনার সার্ভিস ভেঙে সেট জিতে নেন সাবালেঙ্কা। ফলে ম্যাচে ফেরে সমতা। তৃতীয় ও নির্ণায়ক সেটে শুরুতে দাপট দেখান সাবালেঙ্কা। রিবাকিনার সার্ভিস ভেঙে ২-০ ব্যবধানে এগিয়ে যান তিনি। কিন্তু এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। চাপের মুখে অসাধারণ মানসিক দৃঢ়তা দেখান রিবাকিনা। একের পর এক নিখুঁত রিটার্ন ও শক্তিশালী গ্রাউন্ডস্ট্রোকে সাবালেঙ্কাকে চাপে ফেলেন। টানা পাঁচটি গেম জিতে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি সাবালেঙ্কা।

শেষ পর্যন্ত নির্ভুল সার্ভিস গেমে ম্যাচ ও খেতাব নিশ্চিত করেন রিবাকিনা। নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন, আর রিবাকিনার এই জয় নিঃসন্দেহে মহিলাদের টেনিসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা খামেনি, লোকজনের সঙ্গে বসে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর