আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমিককে হারিয়েছেন, তবু টেনিস কোর্টে নামবেন সাবালেঙ্কা

নিজস্ব প্রতিনিধি : প্রেমিককে হারিয়েছেন। কিন্তু খেলার প্রতি দায়বদ্ধতা হারাননি আরিনা সাবালেঙ্কা। মন ভারাক্রান্ত হলেও টেনিস কোর্টে নামবেন বেলারুশের এই তারকা।

কিন্তু কী কারণে নিজের অন্তরঙ্গ বন্ধুকে হারালেন সাবালেঙ্কা। জানা যাচ্ছে, সাভালেঙ্কার প্রেমিক আইস হকি খেলোয়াড় কনস্তানতিন কোলসোভ একটি পাঁচ তারা হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সাবালেঙ্কার সঙ্গে কোলসোভের সম্পর্ক তিন বছরের। ৪২ বছর বয়সি এই প্রেমিক আত্মহত্যা করায় স্বভাবতই ভেঙে পড়ছেন সাবালেঙ্কা। অনেকেরই মনে হয়েছিল, এমন মানসিক অবস্থায় তিনি কী খেলতে পারবেন। সবাইকে অবাক করে দিয়েই মায়ামি ওপেনে পরবর্তী ম্যাচ খেলতে নামবেন এই টেনিস তারকা। আয়োজকের তরফ থেকে সেই কথা ঘোষণাও করে দেওয়া হয়েছে।

মায়ামি ওপেনে পরবর্তী ম্যাচে স্পেনের টেনিস খেলোয়াড় পলা বাদোসার মুখোমুখি হবেন আরিনা সাবালেঙ্কা। সাবালেঙ্কা ও বাদোসা দুজনেই পরস্পরের বন্ধু। সাবালেঙ্কার সঙ্গে পরবর্তী ম্যাচ খেলা নিয়ে বাদোসা জানিয়েছেন, সাভালেঙ্কার তাঁর কাছে একটা মানুষকে হারিয়েছেন। তাই পরবর্তী ম্যাচ খেলার ব্যাপারে তিনি অস্বস্তি বোধ করবেন।

এদিকে সাবালেঙ্কার প্রেমিক কনস্তানতিন কোলসোভের আত্মহত্যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যাই করেছেন কোলসোভ। কেউ তাঁকে খুন করেননি।

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

PSL: সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বাবর আজম

হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতের মাঠে নামা নিয়ে সংশয়ে মুম্বই শিবির

পঞ্জাবের গড়ে বৈভব-যশস্বীদের দাপট, মরশুমের প্রথম হার শ্রেয়সদের

এজেজারির জোড়া গোলের সুবাদে ওড়িশাকে ৩-০ ব্যবধানে হারাল লাল-হলুদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ