টি ২০ ক্রিকেট থেকে অবসরের পর রোহিত-বিরাটকে বার্তা শচিনের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ জয়ের পর টি ২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অবসর নেওয়ার খবর সামনে আসার পর আবেগঘন বার্তা দিল কিংবদন্তি খেলোয়াড় শচিন তেণ্ডুলকরের কাছ থেকে।

শচীন তেণ্ডুলকরের মতোই রোহিত শর্মাও উঠে এসেছে মুম্বইয়ের থেকে। খুব কাছ থেকে রোহিতদের দেখার সুযোগ হয়েছে সচিনের। নিজের সেই অভিজ্ঞতার কথা রবিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন সচিন। রোহিত সম্পর্কে এক্স হ্যান্ডেলে শচিন তেণ্ডুলকর লিখেছেন, ‘রোহিতকে আমি একজন প্রতিভাবান ক্রিকেটার থেকে বিশ্বকাপজয়ী অধিনায়ক হয়ে ওঠা পর্যন্ত খুব কাছ থেকে দেখেছি। তাঁর প্রতিভা ও ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা দেশকে শিরোপা জিততে সাহায্য করেছে। দেশকে টি ২০ বিশ্বকাপ জেতানো ওর ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। রোহিত, অনেক ধন্যবাদ।‘

একইসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার। কোহলিকে উদ্দেশ্য করে নিজের পুরনো অভিজ্ঞতার কথা শেয়ার করেন শচিন। বিরাটকে উদ্দেশ্য তিনি জানান, ‘টি ২০ বিশ্বকাপের প্রথম দিকে নিজের ফর্ম ফিরে পেতে কষ্ট হচ্ছিল বিরাটের। কিন্তু শেষ ম্যাচে ও যেভাবে খেলে তাতে ও যে সত্যিই প্রতিভাবান খেলোয়াড় সেটা ও প্রমাণ করতে পেরেছে। ছয়টি বিশ্বকাপে খেলা ও শেষে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া কেমন লাগে, তা আমি ভালোভাবেই জানি।‘ উল্লেখ্য, বিরাট কোহলির মতোই একটি বিশ্বকাপ জেতার জন্য ছয়টি বিশ্বকাপ অপেক্ষা করতে হয়েছিল শচিন তেণ্ডুলকরকে। তারপরে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শচিন।

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের