চোট সারিয়ে অনুশীলনে যোগ দিলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে চোট পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান। এই চোটের কারণেই দল থেকে বাদ পড়েন সাকিব। তবে বৃহস্পতিবারই তিনি ফের হাজির হলেন বাংলাদেশ দলের অনুশীলনে।

সূত্রের খবর, মীরপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে অনুশীলন ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেই অনুশীলনে উপস্থিত হন শাকিব আল হাসান। তারপরই বেশ কিছুক্ষণ দলের সঙ্গে গা ঘামান তিনি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে।

উল্লেখ্য, চোটের চিকিৎসার জন্য শাকিব যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই গত মঙ্গলবার তিনি দলের অনুশীলন দেখতে এসেছিলেন। মাঠেই তিনি বেশকিছু কথা বলেন বাংলাদেশ দলের কোচ হাথুরাসিংয়ের সঙ্গেও। তারপর বৃহস্পতিবার দলের সঙ্গে তাঁর গা-ঘামানো। তবে শাকিবকে টেস্টে না পেলেও আগামী ৫ তারিখ থেকে আফগানদের বিরুদ্ধে যে একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ সেই ম্যাচে হয়তো তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দল।

সামনেই এশিয়া কাপ থাকলেও, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেই এখন থেকেই সব দেশ পরিকল্পনা করতে শুরু করেছে। বাংলাদেশও বিশ্বকাপের আফগানদের বিরুদ্ধে সম্পূর্ণ সিরিজ খেলে নিজেদের শক্তি ও দুর্বলতাগুলি ঝালিয়ে নিতে চাইছে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই শাকিবকে হয়তো আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দলে রাখেননি বাংলাদেশ ক্রিকেট কর্তারা। তাঁকে বিশ্রাম দিয়ে সম্পূর্ণ সুস্থ করেই দলে পেতে চাইছে বাংলাদেশ। কেননা বিশ্বকাপের আগে শাকিবের ক্রিকেটাররা দলের বাইরে থাকলে বিশ্বকাপের আসরে চাপ বাড়বে বাংলাদেশের। তাই বিশ্বকাপের আগে সুস্থ করে নতুনভাবে পেতে চাইছে দল। সেইজন্যই অফগানদের বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর খেলানোর কথা ভাবা হচ্ছে।

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়