ক্যারিবিয়ানদের সহকারী কোচের দায়িত্বে বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্যামুয়েল বদ্রি

৪২ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট দুনিয়ায় এক সময়ে সমীহ জাগানো ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্স যথেষ্টই হতাশাব্যঞ্জক। ইদানিং খুব একটা সাফল্য আসেনি ক্যারিবিয়ানদের। এবার দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে  দু’বার বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা প্রাক্তন লেগ স্পিনার স্যামুয়েল বদ্রিকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়দের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে নতুন দায়িত্ব পালন করবেন বদ্রি।

৪২ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ৫২টি টি-২০ ম্যাচ খেলে ৫৬টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ছিল ৬.১৭। পাশাপাশি সব মিলিয়ে ১৯৭টি টি-২০ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন বদ্রি। ইকোনমি ৬.০২। এছাড়া ১২টি প্রথম শ্রেণির ও ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১৬ মার্চ প্রথম ওয়ান ডে ম্যাচ দিয়ে সফর শুরু করবে ক্যারিবীয়রা। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে দায়িত্ব সামলেছিলেন প্রাক্তন লেগ স্পিনার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় ক্রিকেট দলের কোচ হতে পেরে খুশি বদ্রি। সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?