আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IND vs NZ: বুক চিতিয়ে লড়াই করে শতরান সরফরাজের

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে হল লক্ষ্য পূরণ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করলেন সরফরাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই দুরন্ত শতরান হাঁকালেন তরুণ মুম্বই ব্যাটার। ১১০ বলে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি  সরফরাজের। শুক্রবার টেস্ট সিরিজে বিরাট কোহলির সঙ্গে  মিলে করেন ১৩৬ রান। আর ওইদিন একাই সরফরাজ করেছিলেন ৭৬ রান। আর শনিবার একাই করলেন সেঞ্চুরি।

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে  অভিষেক হয়  ১৭ বছর বয়সী  সরফরাজের। বাবা নওশাদ খানের অধীনে অনুশীলন শুরু করেন। নওশাদ নিজেও মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার ছিলেন। তাই ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সরফরাজের। এরপর তিনি দু’টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন । শুধু তাই নয় ৫৬৬ রান করে রেকর্ড গড়েছিলেন সরফরাজ। আর এবার তিনি আন্তর্জাতিক মাঠে করলেন সেঞ্চুরি।

উল্লেখ্য, তাঁর জীবনে বিতর্কও কিছু কম নয়। বয়স ভাঁড়ানোর অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছিল মুম্বই ক্রিকেট সংস্থা। ২০১৪–১৫ মরসুমে ঘরোয়া ক্রিকেটে তাঁর ম্যাচ ফি আটকে রাখা হয়েছিল। এর পরেই সরফরাজ মুম্বই ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলতে চলে যান। তবে মেলেনি সাফল্য। অবশেষে চলতি বছর তিনি পেলেন আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ। আর তাতেই নিজের লক্ষ্য পুরণ করলেন সরফরাজ।IND vs NZ: 

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ