৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা দাপুটে সাংসদ। আর ছেলে খেলার মাঠে দুরন্ত ব্যাটার। বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিল্লি প্রিমিয়ার লিগে রেকর্ড গড়লেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক রঞ্জন। গোটা সিজনে তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সার্থক। দিল্লি প্রিমিয়ার লিগের চলতি সিজনে ৩৩টি ছক্কা ও ৪৪টি চার মেরে ৪৯৩ রান করেছেন তিনি। এখন কমলা টুপি রয়েছে তাঁর মাথায়। দিল্লি প্রিমিয়ার লিগে নর্থ দিল্লি স্ট্রাইকার্সের অধিনায়ক সাংসদ পুত্র সার্থক।

যদিও সার্থকের নেতৃত্বাধীন নর্থ দিল্লি স্ট্রাইকার্স দিল্লি প্রিমিয়ার লিগের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে, সার্থক এখনও অরেঞ্জ ক্যাপ (কমলা টুপি) ধরে রেখেছেন। কারণ গোটা সিজনে তাঁর অনবদ্য পারফরম্যান্স। আর সেই পারফরম্যান্সের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সার্থক রঞ্জন। চলতি সিজনে দলের হয়ে একাই লড়ে গিয়েছেন তিনি। দিল্লি প্রিমিয়ার লিগে সার্থকের পারফরম্যান্স ছিল ধারাবাহিক। চলতি সিজনে তাঁর ব্যাট থেকে স্কোর এসেছে- ৬৪, ৯৫, ৬৫, ৫৭, ৫৯, ১০, ৭৮, ৪৫ এবং ২০। মাত্র ৯ ম্যাচেই ছক্কা ও চার মেরে ৪৯৩ রান করেছেন তিনি। এখনও পর্যন্ত সার্থকের মতো পারফরম্যান্স করতে কাউকে দেখা যায়নি দিল্লি প্রিমিয়ার লিগে। তাই ক্রিকেটমহলের ধারণা, অরেঞ্জ ক্যাপ থাকবে তাঁর ঝুলিতেই। রানের নিরিখে সার্থকের পরেই রয়েছে, সেন্ট্রাল দিল্লি কিংসের যশ ধুল। ৯ ম্যাচে তাঁর স্কোর ৪১০ রান। যশের দল প্লে-অফে জায়গা করে নিয়েছে। তবে প্লে-অফে যশ চোটের কারণে খেলতে পারবেন না। তাই তিনি রানের নিরিখে সার্থক রঞ্জনকে টপকাতে পারেননি। দ্বিতীয় স্থানেই থাকবেন তিনি।

আরও পডুন: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

উল্লেখ্য যে, সার্থক রঞ্জনের বাবা পাপ্পু যাদব বিহারের পূর্ণিয়া লোকসভা আসন থেকে নির্বাচিত একজন নির্দল সাংসদ। পাপ্পু যাদব এই আসন থেকে মোট চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকে মন্ত্রী

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের