বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

প্রেমের টানে স্ত্রীকেই খুন করে বসলেন যুবক। বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে গলা কেটে খুন করে খাটের নিচে লুকিয়ে রাখলেন স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ​প্রেমের টানে স্ত্রীকেই খুন করে বসলেন যুবক। বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে গলা কেটে খুন করে খাটের নিচে লুকিয়ে রাখল স্বামী। হাড়হিম হত্যাকাণ্ড মালদহে। জানা গিয়েছে, ইংরেজবাজার থানার অন্তর্গত সাতটারি বাজার এলাকায় এই খুনের ঘটনাটি ঘটেছে। ঘটনায় ইতিমধ্যেই স্বামী ও তাঁর বউদিকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, মৃত মহিলার নাম শিলা বিবি। বয়স ২৫ বছর। তাঁর বাপের বাড়ি মালদহের মানিকচক থানায় এনায়েতপুরে। আট বছর আগে সাতটারির যুবক মোজাম্মেলের সঙ্গে বিবাহ হয়েছিল শিলার। পেশায় পরিযায়ী শ্রমিক মোজাম্মেল। তাই বছরের অর্ধেক সময়ে বাইরেই থাকত সে। তাঁদের দুই সন্তানও রয়েছে। অভিযোগ, স্বাভাবিকই চলছিল তাঁদের সংসার। কিন্তু কয়েক মাস বউদির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে মোজাম্মেল। তাঁদের প্রেম একেবারে মাখোমাখো পর্যায়ে পৌঁছে যায়। ঘটনাটি জানাজানি হতেই তাঁদের সংসারে তুমুল ঝামেলার সৃষ্টি হয়।

শুক্রবার (২৮ অগস্ট) অশান্তি চরমে উঠতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী শিলার গলা কেটে দেয় যুবক, তাঁকে ইন্ধন দেয় বউদি। এরপর সকলের নজর এড়াতে মৃত স্ত্রীকে খাটের তলায় লুকিয়ে রাখে মোজাম্মেল। খাটের উপরেই বউদির সঙ্গে মাখোমাখো প্রেম চলে তাঁর। এরপর স্থানীয়রা শিলাকে দেখতে না পেয়ে তাঁর খোঁজ শুরু করে। দীর্ঘক্ষণ তাঁকে দেখতে না পেয়ে তাঁরা মোজাম্মেলের ঘরে ঢুকে পড়ে। আর বউদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হাতেনাতে ধরে ফেলে। এরপর খাটের তলায় শিলার মাথা দেখতে পেয়েই ইংরেজবাজার থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ মোজাম্মেল এবং তাঁর বউদিকে গ্রেফতার করে।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…