ওড়িশার কাছে হাফ ডজন গোল খেয়ে ‘বিস্ফোরক’ লাল-হলুদ কোচ!

‘আইএসএল খেলারই যোগ্য নয় দল’, আইএসএলে ওড়িশা এফসির কাছে ছয় গোল খেয়ে এমনই মন্তব্য করলেন এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আইএসএল খেলারই যোগ্য নয় দল’, আইএসএলে ওড়িশা এফসির কাছে ছয় গোল খেয়ে এমনই মন্তব্য করলেন এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজ। মঙ্গল সন্ধ্যায় ওড়িশা এফসি-র কাছে ৪-৬ ব্যবধানে হারার পর সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, এসসি ইস্টবেঙ্গল কবে জিতবে তিনি নিজেও জানেন না। কোনও রাখঢাক না রেখে লাল-হলুদ কোচ দিয়াজ বলে দিলেন, ‘এটা সত্যিই একটা বড় প্রশ্ন’। ইন্ডিয়ান সুপার লিগের মানেই আমরা এখনও পৌঁছতে পারিনি। এই ধরনের ম্যাচ খেলার মতো যথেষ্ট দক্ষতা আমাদের আছে বলে মনে হয় না’। ফলে পরিস্কার বোঝা যাচ্ছে, তাঁর দল নিয়ে অসন্তোষ চাপা রাখতে নারাজ লাল-হলুদের স্পেনীয় কোচ।

প্রতি বছরই আইএসএলে নামার আগে চুরান্ত নাটক হল ইস্টবেঙ্গল তাঁবুতে। টার্মশিটে সই নিয়ে বিনিয়োগকারী সংস্থা ও ক্লাবকর্তাদের মধ্যে টালবাহানা চলে। শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সমস্যা মেটে এবং শেষ মূহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় দল গড়া হয়। ফলে ভালো মানের দেশি ও বিদেশি ফুটবলারকে সই করাতে পারে না ইস্টবেঙ্গল কর্তারা। এবারও তাই হয়েছে, বিদেশি ফুটবলারদের মান নিয়ে নিত্যদিন প্রশ্ন তুলছেন প্রাক্তন লাল-হলুদ তারকারা। চলতি আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে ড্র করার পরে এটিকে মোহনবাগান ও ওড়িশার কাছে বিধ্বংস্ত হয়েছে এসসি ইস্টবেঙ্গল।

ফলে কোচ হোসে মানুয়েল দিয়াজের রাগ স্বাভাবিক বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। গত আইএসএলে ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলারও একই অভিযোগ করেছিলেন। যে তিনি ভালো মানের ফুটবলার পাননি। এবার স্পেনীয় কোচ আরও এককাঠি উপরে উঠে দাবি করলেন ফুটবলারদের ফিটনেস নিয়ে। তাঁর ব্যাখ্যা, ‘প্রথম ৩০ মিনিট আমরা তো ভালই খেলেছি। তিনটে ম্যাচেই তাই হয়েছে। কিন্তু বাকি সময়ে আমরা মনসংযোগ হারিয়ে ফেলেছি’। অর্থাৎ ঘুরিয়ে তিনি ফুটবলারদের ফিটনেস নিয়েই প্রশ্ন তুললেন। গত আইএসএলে এসসি ইস্টবেঙ্গল তিন নম্বরে শেষ করেছিল। এবার কত নম্বরে শেষ করে সেটাই দেখার।

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত