আর্জেন্টিনার জাতীয় দলের কোচের দায়িত্বে স্কালোনিই

Share:

নিজস্ব প্রতিনিধি : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি কী জাতীয় কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন, সেবিষয়ে অনেকদিন ধরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। শেষ পর্যন্ত স্কালোনি জানিয়ে দিলেন আর্জেন্টিনার কোচ হিসাবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

কিছুদিন আগেই ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ব্রাজিলকে হারানোর পরই সাংবাদিক সম্মেলনে স্কালোনি জানিয়েছিলেন, আর্জেন্টিনাকে নিয়ে প্রত্যাশার মাত্রা অনেকটাই উঁচুতে রয়েছে। এভাবে কাজ চালিয়ে যাওয়া ও জয়ের পথে থাকা সত্যিই খুব কঠিন কাজ। তিনি আদৌও কোচ হিসাবে থাকবেন কিনা, সেটাও ভাবতে হবে জানিয়ে দিয়েছিলেন স্কালোনি। তবে সম্প্রতি আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, লিওনেল স্কালোনি আর্জেন্টিনার দলের সঙ্গে থাকবেন ও কোপা আমেরিকা পর্যন্ত কোচিং চালিয়ে যাবেন। কয়েকদিনের মধ্যেই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জানা গিয়েছে, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলার পর মেসিদের কোচ হিসাবে থাকার ব্যাপারে রাজি হয়েছেন স্কালোনি।

চলতি বছর ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। সেই প্রতিযোগিতায় স্কালোনির কোচিংয়েই খেলতে দেখা যাবে আর্জেন্টিনাকে। এর আগে ২০২১ সালে শেষবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ান হয়েছিল আর্জেন্টিনা। এর পরের বছর ২০২২ সালে স্কালোনির নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ান হয় মেসিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, জাতীয় দল কীভাবে এগোবে, সেবিষয়ে ভেবেছি। তবে তরুণদের জায়গা করে দেওয়ার উপযুক্ত সময় এখনই।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব