বিশ্বকাপ দর্শকদের জন্য দোহায় পৌঁছল ১৬ তলা বিশিষ্ট ভাসমান হোটেল

রয়েছে এক হাজার ২৬৫টি কেবিন, তিনটি সুইমিং পুল, সিনেমা, পুলসাইড, টেনিস ও বাস্কেটবল কোর্ট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে আর মাত্র পাঁচদিন। তার পরেই শুরু হতে চলেছে গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্ব ফুটবলের সেরার তকমা পেতে ৩২টি দেশের ধুন্ধুমার লড়া চাক্ষুষ করতে ইতিমধ্যেই কাতার পৌঁছতে শুরু করেছেন বিভিন্ন দেশের ফুটবল পাগহল দর্শকরা। আর সেই ফুটবলপ্রেমীদের রাত কাটানোর জন্য বেশ কয়েকটি ভাসমান হোটেলের ব্যবস্থা করেছে বিশ্বকাপের আয়োজকরা। বিলাসবহুল প্রমোদতরীকে নতুন করে সাজিয়ে তৈরি করা হয়েছে অত্যাধুনিক পরিষেবাযুক্ত হোটেল। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’র পরে সোমবার দোহায় পৌঁছল এমএসসি পোয়েসিয়া।

কাতারের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১৬ তলা প্রমোদতরীটিকে চার তারকা মানের ভাসমান হোটেল করা হয়েছে। এতে রয়েছে এক হাজার ২৬৫টি কেবিন, তিনটি সুইমিং পুল, একটি স্পা অ্যান্ড ওয়েলনেস সেন্টার, সিনেমা, পুলসাইড, টেনিস ও বাস্কেটবল কোর্ট। তাছাড়া রয়েছে চারটি ডাইনিং রুম, ১৫টি কফিশপ। সুসজ্জিত ব্যালকনি ও কেবিনে বসে মিলবে সমুদ্র দেখার সুযোগ। বিশ্বকাপ উপলক্ষে দোহায় তিনটি ভাসমান হোটেল পাঠিয়েছে এমএসসি গ্রুপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনটে জাহাজে মোট দশ হাজার বেড রয়েছে। প্রতিটি রুমই অগ্রিম বুকিং হয়েছে।

কাতার পর্যটন নিগমের চেয়ারম্যান এবং কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী এইচ ই আকবর আল বাকেরের দাবি, ‘ইতিহাসের সেরা বিশ্বকাপ’ আয়োজনের তকমা পেতেই ফুটবল প্রেমীদের মনোরঞ্জনের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। ভাসমান হোটেলগুলিতে রাত্রিযাপনের অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমীদের সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে।’ বিশ্বকাপ দেখতে বিভিন্ন দেশ থেকে প্রায় ১২ লক্ষ ক্রীড়াপ্রেমী পর্যটক আসবেন বলে মনে করছেন আয়োজকরা।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?