৩ বছরে ২টি টেস্ট খেলা নেসারকে সুযোগ নির্বাচকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলে ফিরলেন অস্ট্রেলিয়ার পেসার মাইকেল নেসার। ২০২২ সালের ডিসেম্বরে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন নেসার। এরপর এক বছরেরও বেশি ব্যবধানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন এই অস্ট্রেলিয়ান পেসার।

২০২১ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের অভিষেক হয়েছিল মাইকেল নেসার। পরের টেস্ট খেলতে এক বছর অপেক্ষা করতে হয়েছিল নেসারকে। ২০২২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলেছিলেন এই পেসার। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে ডাক পেলেন এই বোলার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করা হয়। এই ১৪ জনের দলে রয়েছেন নেসার। অন্যদিকে ব্যাটসম্যানদের মধ্যে ম্যাথু রেনশকেও রাথা হয়েছে দলে। এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন উসমান খোওয়াজা, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেনরা।

গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল স্কোয়াডে ছিলেন নেসার। এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ১০৩টি ম্যাচে ৩৫৭টি উইকেট নিয়েছেন তিনি। এই বছর ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে নয়টি উইকেট নিয়েছেন তিনি। তবে নির্বাচকদের মতে, নিউজিল্যান্ডের আবহাওয়ায় নেসারকেই আদর্শ বোলার হিসাবে ভাবা হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের বোলারদের মধ্যে রয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ানের। পাশাপাশি ব্যাকআপ হিসাবে থাকছে নেসার ও স্কট বেল্যান্ড। নেসারকে নেওয়া প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ধারাবাহিক পারফরমেন্স ও নিউজিল্যান্ডের কন্ডিনেশনের কথা মাথায় রেখে নেসারকে নেওয়া হয়েছে।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪