ভাঙছেন প্রতিজ্ঞা, আবারও টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস, নিজেই দিলেন ইঙ্গিত

আবারও পেশাদারি টেনিসে ফিরছেন ২৩ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনা উইলিয়ামস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও পেশাদারি টেনিসে ফিরছেন ২৩ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনা উইলিয়ামস। তিনি নিজেই এই ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, ডোপ পরীক্ষায় ফর্মও পূরণ করেছেন দুই সন্তানের মা সেরিনা। সম্প্রতি এই পরীক্ষার জন্যে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিয়েছেন উইলিয়ামস। এরপর থেকে সেরিনার খেলায় ফেরা নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়। ২০২২ সালের US ওপেনের পর পেশাদারি টেনসকে পুরোপুরি বিদায় জানিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই টেনিস তারকা। তবে গত ডিসেম্বরে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি জানিয়েছিল, ডোপিং টেস্ট পুলের জন্যে খেলোয়াড়দের তালিকায় আবারও সেরিনার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সেই সময় সংবাদ মাধ্যমেকে সেরিনা জানিয়েছিলেন, তিনি আর কোর্টে ফিরবেন না।

আপাতত দুই সন্তান নিয়েই তাঁর সুখের সংসার। কিন্তু সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তাঁর টেনিস কোর্টে ফেরার গুঞ্জন একেবারে উড়িয়েও দেননি তিনি। তিনি সাক্ষাৎকারে বলেছেন, কোর্টে ফেরার ব্যাপারে এখনও তিনি কিছুই জানেন না। তবে সময়ের অপেক্ষা। সেলিব্রিটি উপস্থাপিকা সাভানা গুথরি প্রশ্নের উত্তরে সেরিনা বলেন, তিনি এখন শুধু জীবনকে উপভোগ করছেন। মজা করছেন। কোর্টে ফিরবেন কিনা এখনও কিছু সিদ্ধান্ত নেন নি। তবে সময় কথা বলবে। আপাততঃ জীবন উপভোগ করবেন। তাঁর দুই সন্তান। তাই এখন তিনি পূর্ণ সময়ের গৃহবধূ। এমনকী ডোপিং টেস্টের ফর্ম ভর্তি করার সময়েও তিনি পেশার জায়গায় ‘হাউসওয়াইফ’ লিখেছেন। ড্রাগ টেস্টিং পুল নিয়েও তিনি কিছু বলতে রাজি হননি। অর্থাৎ সেরিনা তাঁর হেঁয়ালি উত্তরে টেনিসে ফেরার গুঞ্জন অব্যাহত রেখেছেন।

তবে নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় প্রতিযোগিতা মূলক টেনিসে ফিরতে চাইলে তাঁকে অন্তত ছয় মাস টেস্টিং পুলে খেলতে হয়। আর সেরিনার ফিরলে খুশি হবেন চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা এরিনা সাবালেঙ্কা। টানা চতুর্থ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পর বিশ্বের এখন এক নম্বর টেনিস তারকা সাবালেঙ্কা। তিনিও টেনিসে সেরিনার ফেরার অপেক্ষা করছেন।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য