Loading live market data...
Loading active stocks...
Connecting...

হিলির অনবদ্য সেঞ্চুরি, ইংল্যান্ডকে উড়িয়ে সপ্তমবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

কয়েক মাস আগেই টি-২০ বিশ্বকাপে দাপট দেখিয়ে ছিল অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক মাস আগেই টি-২০ বিশ্বকাপে দাপট দেখিয়ে ছিল অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল। ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা। তাদের পর এবার অজি মহিলা ক্রিকেট দলও বাজিমাত করল। না, কুড়ি-বিশ নয়, তারা জিতে নিলেন মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। রবিবাসরীয় ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭১ রানে পরাজিত করলেন ল্যানিং অ্যান্ড কোম্পানি। যদিও প্রথম নয়, এই নিয়ে সপ্তমবার বিশ্বচ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। 

মেগা ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। তবে তাঁর এই চাল একেবারেই কার্যকারী হয়নি। ওপেনার অ্যালিসা হিলির অনবদ্য শতরানের উপর ভর করে রানের পাহাড়ে উঠে বসে অস্ট্রেলিয়া। এদিন ১৩৮ বলে ১৭০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন হায়েনস (৬৮) এবং মুনি (৬২)। শেষ দিকে অধিনায় ল্যানিং (১০) এবং পেরির (১৭) ব্যাট থেকেও সামান্য রান আসে। যার ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৫৬ রান তোলে অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড। তবে নাতালি সিভার ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে লড়াই চালিয়ে যান। ১২১ বলে ১৪৮ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ইংরেজ ব্যাটার। তবে যোগ্য সঙ্গ না পাওযার অভাবে তিনি দলকে জয় এনে দিতে পারেননি। ৪৩.৪ ওভারে ২৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যালানা কিং এবং জেস জোনাসেন। 

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত