টি-২০ বিশ্বকাপে পাক দলকে নিয়ে বেশ আশাবাদী আফ্রিদি

আগামী ২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে ভীষণভাবে মরিয়া বাবর আজম অ্যান্ড কোম্পানি। টিম ইন্ডিয়াকে হারিয়েই আইসিসি-র এই মেগা টুর্নামেন্টের সূচনা করতে চায় পাক দল।

কিন্তু এই পাকিস্তান দলে প্রতিভা একাধিক থাকলেও, ধারাবাহিকতার বেশ অভাব রয়েছে। তবে সেটা হলেও এবারে পাক দল টি-২০ বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার। এমনটাই মনে করছেন দলের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে এই প্রাক্তন পাক অলরাউন্ডার বলেন, ‘এই পাকিস্তান দলকে মোটেও হালকাভাবে নিলে চলবে না। ভুলবশত এটা করলেই বিপদে পড়তে হবে। টিম প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু ধারাবাহিকতার অভাবই ভোগাচ্ছে পাক দলকে। তবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার ওরা।’

পাশাপাশি তিনি আরও বলেন যে, ‘২০০৯ সালে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভোলা যাবে না। ওটা এখনও ভাবলে মনে একটা আলাদাই আনন্দ হয়। যা এককথায় বলে বোঝানো যাবে না।’

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ