বাংলাদেশ বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ টি টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। দেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বাংলাদেশ বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ হলেন। আগামী তিন বছর ওই দায়িত্ব পালন করবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর কার্যালয়ে এক জাঁকজমক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন। সাকিবের মতো তারকা ক্রিকেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত সংস্থার পরিচিতি ও ব্যবসা দুটিই বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে সব সময়েই বিশেষ অবদান রেখেছে দেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশ্বের অন্যতম সেরা বাঁ হাতি অলরাউন্ডার তথা টাইগারদের টি টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও এক সময়ে বিমান ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। এদিন বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বাংলাদেশ বিমানের প্রতি নিজের দুর্বলতার কথাও খোলসা করেন।

জাতীয় দলের তারকা ক্রিকেটারের কথায়, ‘ছোটবেলায় যখন আকাশে কোনও বিমান উড়তে দেখতাম তখন আমি আমার বন্ধুরা খেয়াল রাখতাম সেটি কোন এয়ারলাইন্সের। তখন থেকেই আমার বিমানের প্রতি আগ্রহ। পরে তো বিমানের হয়ে খেলেছিও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিমানকে খুবই পছন্দ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কীভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিক থেকে তিনি সার্বক্ষণিক সহায়তা করে আসছেন।  আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি এবং বিমানের ভালো দিকগুলো তুলে ধরতে পারি, তাহলে অন্যান্য যে কোনও দেশের বিমানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব।’

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক