বৃষ্টির আনন্দ নিতে পিচ কভারের ওপর ড্রাইভ মারলেন সাকিব

বয়স বাড়লেও শৈশবে ফিরে যেতে কে না চায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়স বাড়লেও শৈশবে ফিরে যেতে কে না চায়। কিন্তু সেটা হয়তো আর কোনওভাবেই সম্ভব নয়। সেটা সকলেরই জানা। কিন্তু শৈশবের কাটানো সেই আনন্দময় দিনগুলির কথা সবার মনে গাঁথা থাকে। সুযোগ পেলে সেই আনন্দ পুনরায় উপভোগ করতে চায় অনেকেই। ক্রিকেটার সাকিব আল হাসানও তার বিকল্প নয়। তাই ভারি বৃষ্টির মধ্যেও শৈশবের আনন্দকে উপভোগ করতে মিরপুরের পিচ কভারের ওপর ড্রাইভ মারলেন বিশ্বের খ্যাতনামা এই অলরাউন্ডার।

ভারি বৃষ্টি চলছে। পাকিস্তানের বিরুদ্ধে চলা দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা তখনও পরিত্যক্ত ঘোষণা করেননি আম্পায়াররা। বৃষ্টি চলছিল, মধ্যাহ্নভোজ সেরে ক্রিকেটাররা ছুটলেন শেরে বাংলার ইনডোরে। কিন্তু হঠাৎ পূর্বদিকে রাস্তা দিয়ে ইনডোর থেকে মাঠে প্রবেশ করলেন সাকিব। বৃষ্টি দেখে হয়তো টাইগারদের এই ক্রিকেটারের ফিরে যেতে ইচ্ছে হয়েছিল শৈশবে। ধীরে-ধীরে এগিয়ে গেলেন পিচ কভারের দিকে। তারপর কোনও কিছু না ভেবেই আচমকাই ড্রাইভ দিলেন জল থৈ থৈ করা কভারের ওপর।

আর স্লাইড করে কমপক্ষে ১০-১৫ গজ চলে গেলেন বিশ্বের অন্যতম এই বাঁ হাতি অলরাউন্ডার। আর ছোট বাচ্ছাদের মতো উপভোগ করলেন সেটাকে। মাঠে উপস্থিত থাকা দর্শকরাও দেখল তাঁর এই কর্মকাণ্ড। সাকিব হয়তো সেটা বুঝে গিয়েছিলেন।  

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…