খেলার মাঠে হঠাৎ চলল গুলি, কোনওমতে প্রাণ বাঁচালেন ফুটবলাররা

সকলে মন দিয়ে খেলা উপভোগ করছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সকলে মন দিয়ে খেলা উপভোগ করছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই শুরু হল গুলিবৃষ্টি। প্রাণ বাঁচানোর জন্য বুদ্ধি করে মাটিতে শুয়ে পড়লেন দু’দলের ফুটবলাররা। ফলে তাদের কোনও ক্ষতি হয়নি। তবে আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে একজন হলেন মহিলা। আহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায়। স্থানীয় একটি সংবাদমাধ্যমের তরফ থেকে জানা গিয়েছে যে, উইলিয়ামসন হাইস্কুল এবং ভিগোর হাইস্কুলের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। সেই সময়ই এই ঘটনাটি ঘটে। তবে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, স্টেডিয়ামের ভিতর কোনওরকম গুলি চলেনি। যা হয়েছে বাইরে হয়েছে।

কিন্তু প্রত্যক্ষদর্শীদের মতে স্টেডিয়ামের পশ্চিম ব্যাম্পের দিকে গুলি চলার ঘটনাটি ঘটেছে। আর খেলা প্রায় অন্তিমলগ্নে এসে পৌঁছে গিয়েছিল বলে বেশ কিছু দর্শক তখন সেখান দিয়ে বেরাচ্ছিলেন। আর তখনই শুরু হয় পরপর গুলির আওয়াজ। আতঙ্কে রীতিমতো দিশেহারা হয়ে পড়েন সকলে। যদিও এই ঘটনা কে বা কারা করেছে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খোঁজার চেষ্টা করছেন।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ