ভারতীয় দলের সঙ্গেই গুয়াহাটি যাচ্ছেন গিল, দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে যা জানাল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে ঘাড়ে আঘাত পান ভারতের ক্যাপটেন শুভমন গিল। গুয়াহাটিতে খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বুধবার বিসিসিআই নিশ্চিত করেছে যে শুভমন গিল ২২ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দলের বাকি সদস্যদের সঙ্গে গুয়াহাটি যাবেন। ভারত অধিনায়ক খেলবেন কিনা তা নিয়ে পরিস্থিতি বিচার করেই নেওয়া হবে সিদ্ধান্ত।

বিসিসিআই জানিয়েছে যে গিল চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন এবং কলকাতা থেকে গুয়াহাটিতে যাওয়ার অনুমতি পেয়েছেন। দ্বিতীয় টেস্টে শুভমন খেলবেন কিনা তা নিয়ে বোর্ড জানিয়েছে, চিকিৎসকেরা শুভমনের ঘাড়ের চোটের খেয়াল রাখবেন নিয়মিত ভাবে। শরীরের উন্নতির উপরে নির্ভর করবে তার খেলা। অর্থাৎ এর অর্থ হল এখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে শুভমনের খেলার সম্ভাবনা রয়েছে কিছুটা হলেও।

বিসিসিআই জানিয়েছে, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল ঘাড়ে চোট পান এবং দিনের খেলা শেষ হওয়ার পর তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয় এবং পরের দিনই তাকে ছেড়ে দেওয়া হয়। শুভমন চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এবং ১৯ নভেম্বর দলের সঙ্গে গুয়াহাটি যাবেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রাখবে এবং দ্বিতীয় টেস্টে তার অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত সেই অনুযায়ী নেওয়া হবে।”

উল্লেখ্য, ইডেন গার্ডেন্সে দ্বিতীয় দিনের শেষের দিকে সাইমন হার্মারকে চার রানে আউট করার পর ঘাড়ে ব্যথা অনুভব করেন। ক্রিজে নেমেও মাত্র তিন বল খেলে ফিরে যান।  ঘাড়ে লাগার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শুভমনকে। রিপোর্টে ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ মেলে। শুভমনকে রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। তিনি বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। বলা ভালো, সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে হারানোর পর ভারত দ্বিতীয় টেস্টের জন্য গিলকে ফিট করে তুলতে মরিয়া।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু