অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতে নিলেন সিনার

Share:

নিজস্ব প্রতিনিধি : দানিল মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতে নিলেন ইয়ানিক সিনার। রুদ্ধশ্বাস এই ম্যাচে পঞ্চম সেটে জয় ছিনিয়ে নেয় সিনার। প্রথম দুটি সেট হেরে গেলেও দুর্ধর্ষ কামব্যাক করে সিনার। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেয় এই ইটালিয়ান খেলোয়াড়। এরপর পঞ্চম সেটে ৬-৩ গেটে মেদভেদেভকে হারিয়ে দেন সিনার।

এদিন শুরুটা ভালো হয়নি ইটালিয় খেলোয়াড় ইয়ানিক সিনারের। প্রথম দুটি সেটে মেদভেদেভের কাছে দাঁড়াতেই পারল না সিনার। মেদভেদেভের কাছে প্রথম সেটটি হেরে যায় ৬-৩-এ। এরপরের সেটেও একই অবস্থা হয়। দ্বিতীয় সেটেও রাশিয়ান খেলোয়াড়ের কাছে সিনার হেরে যায় সেই ৬-৩ গেমে। তৃতীয় সেটে সিনার যে ঘুরে দাঁড়াবে তা হয়ত কেউ কল্পনাও করেনি। শেষ পর্যন্ত সকলকে অবাক করে দিয়ে তৃতীয় সেটটি সিনার জিতে যায় ৬-৪ গেটে। এরপরই রড লেভার অ্যারেনাকে ফাইনালের আসর জমে ওঠে। চতুর্থ সেটেও ম্যাচের রাশ নিজের কাছেই রেখে দিলেন সিনার। মেদভেদেভকে সেই সেটে দাঁড়াতেই দিলেন না। চতুর্থ সেটটি সিনার জিতে যায় সেই ৬-৪ গেমেই। এরপর ম্যাচ আরও জমে ওঠে। পঞ্চম সেটেও নিজের কর্তৃত্ব বজায় রাখলেন সিনার। শেষ সেটে প্রথম থেকেই এগিয়ে ছিলেন এই ইটালিয় খেলোয়াড়। শেষ পর্যন্ত দশম গেমে মেদভেদেভের সার্ভিস ব্রেক করে সেটটি জিতে নেন ৪৮ বছর বয়সি এই টেনিস তারকা।

ইয়ানিক সিনারই হলেন দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম দুটি সেট হেরে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়লাভ করলেন। এর আগে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। ২০২২ সালে রাফায়েল নাদাল এই একই ভাবে মেদভেদেভকে হারিয়েছিলেন। সেবারও প্রথম দুটি সেট হেরে খেতাব জিতে গিয়েছিলেন নাদাল।

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল