বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে আজ বৃহস্পতিবার প্রেমদাসা স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে পৌঁছতে হলে অবশ্যই জয় চাই বাবর আজমদের। আর দাসুন শানাকাদের চাই শুধু এক পয়েন্ট। কেননা, রান রেটের নিরিখে পাকিস্তানের তুলনায় অনেকটাই এগিয়ে শ্রীলঙ্কা। তাই বৃষ্টি হলে পোয়াবারো দাসুনদের।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিলেও ভারতের কাছে গো-হারা হেরে বিপাকে পড়েছে পাকিস্তান। উল্টে চোটের কারনে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন দলের অন্যতম পেসার নাসিম শাহ। চোটের কারণে খেলতে পারছেন না হ্যারিস রউফ। ফলে পাক আক্রমণভাগ অনেকটা দুর্বল হয়ে পড়েছে। বাঁচা মরার লড়াইয়ে অবশ্য দল বাছাই করতে গিয়ে বড্ড ঝুঁকি নিয়েছেন বাবর আজমরা। ভারতের বিরুদ্ধে যে দল মাঠে নেমেছিল, সেই দলে মোট পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। অফ ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে ফাহিম আশরাফ, ফখর জামান ও সালমান আঘাকে।

অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও ভারতের কাছে ঘরের মাঠে হার মানতে হয়েছে দাসুন শানাকাদের। ২১৩ রানে রোহিত শর্মাদের বেঁধে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় ৪১ রানে হেরে গিয়েছে শ্রীলঙ্কা। তবে রান রেটের নিরিখে বাবরদের তুলনায় অনেকটা এগিয়ে থাকা সামান্য হলেও স্বস্তিতে শানাকারা। গত কয়েক বছরের পরিসংখ্যানে অবশ্য শ্রীলঙ্কার তুলনায় এগিয়ে পাকিস্তান। একদিনের ম্যাচে চাসর বছর আগে করাচিতে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে জয় পেয়েছিলেন বাবরা। শুধু তাই নয়, একদিনের শেষ আট ম্যাচেও শ্রীলঙ্কাকে হারানোর রেকর্ড গড়েছে পাকিস্তান। ফলে এদিন ম্যাচ জিতে পাকিস্তানের জয়রথ থামানোর চেষ্টায় নামছেন দুনিথ ওয়ালালাগেরা। গত কয়েকটি ম্যাচে বাধ সেধেছে বৃষ্টি। আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে, সন্ধেরর পর প্রেমদাসায় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংস। ফলে টসে জেতাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের কাছে।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক